ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রাতে মাঠে নামছে ব্রাজিল

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২১:৩০, ১৮ জুলাই ২০২২
রাতে মাঠে নামছে ব্রাজিল
সংগৃহীত ছবি

এবার নারীদের কোপা আমেরিকার অন্যতম ফেবারিট দল ব্রাজিল। এখন পর্যন্ত এই টুর্নামেন্টের আট সংস্করণের সাতটির শিরোপাই উঠেছে তাদের হাতে। 

সোমবার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টায় কলম্বিয়ার স্তাদিও সেন্তেনারিওতে ভেনিজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের নারী ফুটবলাররা। 

Advertisement

দুই ম্যাচ থেকে ব্রাজিলের সমান ৬ পয়েন্ট পেয়েছে ভেনিজুয়েলাও, তবে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় গ্রুপ বি’র পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে তারা।

এবারও দারুণ ছন্দে আসর শুরু করেছে ব্রাজিলিয়ানরা। প্রথম ম্যাচেই চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে ৪-০ গোলে ধসিয়ে দিয়েছে। 

পরের ম্যাচে উরুগুয়েকে ৩-০ ব্যবধানে পরাস্ত করে দুই ম্যাচ থেকে পূর্ণ পয়েন্ট নিয়ে এখন নিজেদের গ্রুপের শীর্ষে রয়েছে তারা।

এবারের আসরে ভেনিজুয়েলা নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়েকে ১-০ এবং দ্বিতীয় ম্যাচে পেরুকে ২-০ গোলে হারিয়েছে।

এখন পর্যন্ত গ্রুপ সেরা দুই দলের দ্বৈরথে জয়ী দল সেমিফাইনালের পথে অনেকটা এগিয়ে যাবে।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!