ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]
এশিয়া কাপ

খেলা আমিরাতে, আয়োজক শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২২:০১, ১৮ জুলাই ২০২২
খেলা আমিরাতে, আয়োজক শ্রীলংকা
সংগৃহীত ছবি

শ্রীলংকা এশিয়া কাপের আয়োজক হলেও সাম্প্রতিক সংকটময় পরিস্থিতির জন্য লংকান ক্রিকেট বোর্ড খেলার ভেন্যু নিজেদের দেশে রাখতে পারছে না। 

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় সংবাদমাধ্যম ক্রিকইনফোর প্রতিবেদনে জানানো হয়, এশিয়া কাপের খেলা হবে আরব আমিরাত তথা দুবাই ও শারজায়। শুক্রবার এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভায় এমন সিদ্ধান্ত হয়েছে বলে জানায় ক্রিকইনফো। 

Advertisement

এর পেছনে বড় কারণ হিসেবে দেখানো হয়েছে শ্রীলংকার জালানি তেলের সংকটকে। এই অবস্থার মাঝেও নিজেদের দেশে এশিয়া কাপের খেলা আয়োজনের ব্যাপারে আশাবাদী ছিল লংকানরা।

কিন্তু অবস্থার উন্নতির কোনো ছাপ পাওয়া যাচ্ছে না বিধায়, শ্রীলংকাকে আয়োজক রেখে এশিয়া কাপ সরিয়ে নেয়া হচ্ছে আরব আমিরাতে। 

বাছাইপর্বসহ মোট ৯ দলের অংশগ্রহণে টি-২০ ফরম্যাটের এবারের এশিয়া কাপ। মূল আসর চলবে ২৭ আগস্ট থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত।

আরব আমিরাতে সরিয়ে নেওয়ার খবর নিশ্চিত করে এসএলসির প্রধান নির্বাহী বলেছেন, 'দুই দলকে স্বাগত জানানো এবং দশ দলকে স্বাগত জানানো এক নয়। দশটি আলাদা আলাদা (টিম) বাসে আপনাকে জ্বালানি দিতে হবে। প্রতিটি দলের লাগেজ ভ্যানেও জ্বালানি দিতে হবে। ফ্লাডলাইটের জেনারেটরের জন্যও জ্বালানির ব্যবস্থা করতে হবে।'

আগামী শুক্রবার ২২ জুলাই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে এশিয়া কাপের সূচি। লিগ পর্বে দুইবার মুখোমুখি হতে পারে ভারত ও পাকিস্তান। স্বাভাবিকভাবেই এ দুই দেশের সমর্থকরা নিজেদের দেশের খেলা দেখতে মাঠে উপস্থিত হবে। শ্রীলংকার বর্তমান পরিস্থিতিতে বিপুলসংখ্যক বিদেশি দর্শককে নিরাপত্তা দেওয়াও কঠিন চ্যালেঞ্জ।

সবকিছু বিবেচনা করে শ্রীলংকাকে আয়োজক রেখে আরব আমিরাতের মাঠে এশিয়া কাপ খেলানো হবে এবার। যার ফলে পাঁচ বছরের মধ্যে দ্বিতীয়বারের মতো আমিরাতে হবে এশিয়া কাপের খেলা। 

এরেআগে ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটের সবশেষ এশিয়া কাপও হয়েছিল আমিরাতে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!