ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-২০তে রানের চেয়ে ইতিবাচক প্রভাবই বড়: সোহান

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৬:৩৮, ২৪ জুলাই ২০২২
টি-২০তে রানের চেয়ে ইতিবাচক প্রভাবই বড়: সোহান
সংগৃহীত ছবি

ব্যাটিংয়ে রানের চেয়ে দলের পারফরম্যান্সে ইমপ্যাক্ট বা ইতিবাচক প্রভাবকে বড় করে দেখছেন বাংলাদেশের নতুন টি-২০ অধিনায়ক নুরুল হাসান সোহান। 

অধিনায়কত্ব পাওয়ার পর রোববার মিরপুরের শের ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের মিডিয়া কক্ষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে এমনটাই মত ব্যক্ত করেন সোহান।  

Advertisement

তার মতে, কখনও কখনও পরিস্থিতি বিবেচনায় ১৫-২০ রানের ইনিংসও অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

নতুন দায়িত্ব পাওয়ার পর রোববার প্রথমবারের মতো আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন সোহান। এসময় তার নিজের ব্যাটিং নিয়েও কথা বলেন তিনি।

টি-২০র ব্যাটিংয়ের ক্ষেত্রে স্ট্রাইকরেট ও ইমপ্যাক্টের গুরুত্ব বুঝিয়ে সোহান বলেন, ‘টি-২০তে আমরা যারা মিডল বা লোয়ার অর্ডারে ব‍্যাটিং করি, সেখানে রানের সংখ্যার চেয়ে ইমপ্যাক্টটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ১৫-২০ রান দেখতে অনেক ছোট লাগতে পারে। তবে এই রান খেলায় কতটা প্রভাব রাখতে পারছে সেটাই মূল বিষয়।’

এসময় অধিনায়ক হিসেবে বাড়তি দায়িত্বের কথা জানিয়ে তিনি বলেন, ‘যখন সাধারণ খেলোয়াড় হিসেবে খেলি তখন আমার লক্ষ‍্য থাকে, দল কী চাচ্ছে, সেটা মেটানো। যেহেতু এই সিরিজে অধিনায়কত্ব করছি, লক্ষ‍্য থাকবে দল হিসেবে কীভাব খেলতে পারি সেটা নিশ্চত করা।’

তিনি আরও বলেন, ‘আগে বুঝতে হবে ইমপ্যাক্ট। একদিন হয়তো ১৫-২০ রান করলাম, পরের ম‍্যাচে রান না করলে প্রশ্ন ওঠে, রান করে না। ১৫-২০ রানটা সংখ‍্যায় অনেক কম দেখা যায়। কিন্তু এখানে খেলায় কতটা প্রভাব ফেলতে পারছি কিংবা রাখতে পারছি সেটা গুরুত্বপূর্ণ।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!