ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

নতুনদের নিয়ে বিসিবির মধ্যাহ্নভোজ 

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১৬:২৬, ২৫ জুলাই ২০২২
নতুনদের নিয়ে বিসিবির মধ্যাহ্নভোজ 
সংগৃহীত ছবি

জিম্বাবুয়ে সফরের আগে জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে এক মধ্যাহ্নভোজের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। যদিও এর আগে এমনটি কখনো দেখা যায় নি।

সোমবার দুপুরে মাহমুদউল্লাহ রিয়াদ-নুরুল হাসান সোহানদের নিয়ে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে এই ভোজের আয়োজন করা হয়।  

Advertisement

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় বিসিবির একটি সূত্র জানায়। ক্রিকেটারদের একসঙ্গে খাওয়া-দাওয়া ছাড়া আর কোনও এজেন্ডা নেই বলেও জানায় সুত্রটি । 

বিসিবির এক পরিচালক বলেন, ‘এখানে মধ্যাহ্নভোজ ছাড়া আলাদা কিছু নেই। সোহানের সংবাদ সম্মেলনের পর এটি হওয়ার কথা ছিল। কিন্তু গতকাল সম্ভব হয়নি। তাই আজ ক্রিকেটারদের জন্য দুপুরের খাবারের আয়োজন করা হয়।’

দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গেই জিম্বাবুয়ে সিরিজের দুই সংস্করণের দলে থাকা ক্রিকেটাররা  অনুষ্ঠানের ভেন্যুতে আসতে থাকেন। 

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে  ২৭ জুলাই রাতে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। নুরুল হাসান সোহানের নেতৃত্বে ওই দিন রাত ১টা ৪০ মিনিটে এমিরেটসের একটি ফ্লাইটে করে জিম্বাবুয়ে যাবেন লাল সবুজ প্রতিনিধিরা। আর ৩০ জুলাই রাত ১টা ৪০ মিনিটে ওয়ানডে দলে থাকা ক্রিকেটাররা ঢাকা ত্যাগ করবেন। 

কোনও সিরিজের আগে সচরাচর এমনটা দেখা যায় না। শুধু মধ্যাহ্নভোজের কথা বলা হলেও এখানে দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা হতে পারে বলেও জানা যায়। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!