কমনওয়েলথ গেমসে শ্যুটিং ইভেন্টে এ পর্যন্ত ৮ পদক পেয়েছে বাংলাদেশ। এর মধ্যে দুটি করে স্বর্ণ ও ব্রোঞ্জ এবং চারটি রৌপ্য।
অ্যাথলেটিকস, বক্সিং, জিমন্যাস্টিকস, সাঁতার, ভারোত্তোলন, কুস্তি ও টেবিল টেনিস- এই ৭ ডিসিপ্লিনের ২৯ জন ক্রীড়াবিদ ও ২১ জন অফিসিয়াল সহ মোট ৫০ সদস্যের বাংলাদেশ দল বার্মিংহাম যাবে।
.png)
এ গেমসে বাংলাদেশের শেফ দ্য মিশন হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্র আছেন। সেখান থেকেই সরাসরি ইংল্যান্ড যাবেন।
অ্যাথলেটিকস ও কুস্তি বাদে বাকি অন্য ডিসিপ্লিনের খেলোয়াড়রা সোমবার রাতে বার্মিংহাম রওনা দেবেন। এরই মধ্যে প্রবাসী জিমন্যাস্ট আলী কাদের হক নিউজিল্যান্ড থেকে তার কোচ ডেভিড মাইকেলকে নিয়ে বার্মিংহাম পৌছে গেছেন।
সোমবার ঢাকা থেকে যে ১৯ ক্রীড়াবিদ বার্মিংহাম যাচ্ছেন তারা হলেন- বক্সার হোসেন আলী, সুর কৃষ্ণ চাকমা, সেলিম হোসেন, জিমন্যাস্ট শিশির আহমেদ, আবু সাইদ রাফি, সাঁতারু আসিফ রেজা, সুকুমার রাজবংশী, সোনিয়া খাতুন, মাহমুদুন নবী নাহিদ, মরিয়ম আক্তার, ভারোত্তোলক মারজিয়া আক্তার ইকরা, মাবিয়া আক্তার সীমান্ত, মনিরা কাজী, আশিকুর রহমান, টেবিল টেনিস খেলোয়াড় মোহতাসিন আহমেদ হৃদয়, রিফাত মাহমুদ সাব্বির, মুফরাাদুল খায়ের হামজা, রামহীম রিয়ন বুম, সোনাম সুলতানা সোমা ও সাদিয়া রহমান মৌ।
খেলা দেরিতে হওয়ায় অ্যাথলেটিকস ও কুস্তি দল পরে যাবে।