ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কলম্বিয়ার কাছে হেরে ফাইনাল থেকে ছিটকে গেল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:০২, ২৬ জুলাই ২০২২
কলম্বিয়ার কাছে হেরে ফাইনাল থেকে ছিটকে গেল আর্জেন্টিনা
ছবি: সংগৃহীত

কলম্বিয়ার কাছে হেরে কোপা আমেরিকার ফাইনাল থেকে ছিটকে গেছে আর্জেন্টিনা। আগের বছরও ছেলেদের কোপা আমেরিকার সেমিফাইনালে আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল কলম্বিয়ার। তবে টাইব্রেকারে জিতেছিল।

এবার হলো মেয়েদের কোপায়। কিন্তু জিততে পারেনি তারা। ১-০ গোলে হেরে কোপা আমেরিকার  ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে।  

গ্রুপ ‘এ’তে সব ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে সেমিফােইনালে উঠে স্বাগতিক কলম্বিয়া। অন্যদিকে আর্জেন্টিনা নিজেদের গ্রুপ ‘বি’ তে ছিল দ্বিতীয় স্থানে। ফিফা র‌্যাকিংয়েও ৭ ধাপ পিছিয়ে আর্জেন্টিনার মেয়েরা।  

Advertisement

ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়ে খেলে কলম্বিয়া। গোলের সুযোগ তৈরি করলেও সেগুলো কাজে লাগাতে পারছিল না তারা। ম্যাচের ৬৩ মিনিটে একমাত্র গোলটি করেছেন কলম্বিয়ার লিন্দা লিজেথ।  

বাকি সময়ে গোল শোধ দিতে মরিয়া হয়ে উঠে আর্জেন্টিনা। তবে ৭৩ মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মিডফিল্ডার গ্যাব্রিয়েলা শ্যাভেজকে মাঠ ছাড়তে হয়। পরে আর গোল শোধ করতে পারেনি তারা।  

এদিকে ব্রাজিল আগামীকাল ভোরে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে। কোপা আমেরিকা ফেমিনিনের সাতবারের চ্যাম্পিয়ন তারা।  

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!