ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চলতি সপ্তাহে রোনালদোর ইউনাইটেডে থাকার সিদ্ধান্ত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৪:৫৬, ২৬ জুলাই ২০২২
চলতি সপ্তাহে রোনালদোর ইউনাইটেডে থাকার সিদ্ধান্ত
ক্রিস্টিয়ানো রোনালদো

চলতি সপ্তাহেই নিজের ভবিষ্যৎ নিয়ে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ক্লাবের সব থেকে বড় তারকা ক্রিস্টিয়ানো রোনালদো।  এ বৈঠকেই সিদ্ধান্ত হতে পারে তিনি ওল্ড ট্রাফোর্ডে থাকবেন কিনা।

পারিবারিক কারণ দেখিয়ে প্রাক মৌসুম সফরে দলের সঙ্গে থাইল্যান্ড ও অস্ট্রেলিয়া সফর থেকে বিরত থাকা ৩৫ বছর বয়সী এই ফুটবল সুপারস্টার সোমবার যুক্তরাজ্যে ফিরেছেন। 

কয়েকদিনের মধ্যেই তার সঙ্গে সাক্ষাৎ হবে বলে আশা করছেন ইউনাইটেড কোচ এরিক টেন হাগ। যত দ্রুত সম্ভব নিজের পরিকল্পনায় রোনালদোকে যুক্ত করতে চান নবনিযুক্ত এই কোচ। 

Advertisement

যদিও চলতি মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে অংশগ্রহন নিশ্চিত করতে রোনালদোর জন্য নতুন ক্লাব খুঁজে বের করার চেস্টা করছেন তার প্রতিনিধিরা।

চলতি মাসের শুরুতে এক বৈঠকে চেলসি নিশ্চিত করেছে রোনালদোকে দলে যুক্ত করার কোন ইচ্ছে তাদের নেই। 

গত মৌসুমে ইউনাইটেডের হয়ে ৩৮টি ম্যাচে অংশ নিয়ে ২৪ গোল করা পর্তুগাল সুপার স্টারের বিষয়ে একই রকম অভিমত বায়ার্ন মিউনিখেরও। 

৫ বারের ব্যালন ডি’অর খেতাব জয়ীর বিষয়ে অবশ্য এ্যাথলেটিকো মাদ্রিদ কিছুটা আগ্রহ দেখিয়েছিল। কিন্তু তাকে স্প্যানিশ রাজধানীতে ফিরিয়ে আনার আগে ক্লাবটি জোড় দিচ্ছে নিজেদের বিক্রয়যোগ্য খেলোয়াড়দের বিদায় নিশ্চিতের বিষয়ে।

ম্যানচেস্টার ইউনাইটেডের প্রিমিয়ার লিগ মিশনে নামার জন্য সময়ও খুব একটা বাকি নেই। আগামী ৭ আগস্ট নতুন মৌসুমের প্রথম লিগ ম্যাচ খেলতে ওল্ড ট্রাফোর্ড সফরে আসবে ব্রাইটন। তবে ওই ম্যাচের জন্য রোনাল্ডোকে প্রস্তুত করার বিষয়ে কোন উদ্বেগ নেই প্রধান কোচের। 

স্থানীয় সংবাদ মাধ্যম গার্ডিয়ানকে টেন হাগ বলেন, আমরা সবাই জানি রোনাল্ডো একজন উঁচু মানের পেশাদার খেলোয়াড় এবং তিনি নিজেকে ফিট রাখবেন বলেই আমার বিশ্বাস। তাকে নিয়ে আপাতত এটিই আমার শেষ উক্তি।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!