ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভোরে কোপার সেমিতে মাঠে নামছে ব্রাজিল-প্যারাগুয়ে

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ২০:৪৭, ২৬ জুলাই ২০২২
ভোরে কোপার সেমিতে মাঠে নামছে ব্রাজিল-প্যারাগুয়ে
ছবি: সংগৃহীত

মেয়েদের কোপা আমেরিকায় বুধবার ভোরে দ্বিতীয় সেমিতে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামবে সাত বারের কোপা চ্যাম্পিয়ন ব্রাজিল। এর আগে প্রথম সেমিফাইনালে কলম্বিয়ার কাছে হেরে আসর থেকে বিদায় নেয় আর্জেন্টিনা। এর ফলে ফাইনালে উঠে কলম্বিয়া।

১৯৯১ সালে শুরুর পর প্রথম আসরেই শিরোপার স্বাদ পেয়েছিল ব্রাজিল। এখন পর্যন্ত নারীদের কোপার আটটির মধ্যে প্রতিটিতে ফাইনাল খেলেছে ব্রাজিল। ২০০৬ বাদে অন্য সব সংস্করণে শিরোপা হাতে উৎসব করেছে তারা। 

Advertisement

সেমিফাইনালে প্যারাগুয়ের বিপক্ষে ফেবারিট হিসেবেই মাঠে নামবে ব্রাজিল। গ্রুপ ‘এ’র রানার আপ প্যারাগুয়ে ৪ ম্যাচের ৩টিতে জয় নিয়ে সেমিতে উঠেছে প্যারাগুয়ে। 

২০০৬ সালে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার কাছে হেরে গিয়েছিল ব্রাজিল। এবারের আসরেও দারুণ ছন্দে রয়েছে ব্রাজিল। গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আর্জেন্টিনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে অষ্টম শিরোপার মিশন শুরু করেছিল তারা। গ্রুপ পর্যায়ে চার ম্যাচে কোনো গোল হজম না করে ১৭ গোল করেছিল দেশটি।

সবশেষ ফিফা র‌্যাঙ্কিংয়ে ৯ম স্থানে থাকা ব্রাজিলের চেয়ে ৪১ ধাপ পিছিয়ে ৫০-এ অবস্থান প্যারাগুয়ের। কলম্বিয়ার এস্তাদিও সেন্তেনারিওতে বুধবার ভোর ৬টায় মাঠে গড়াবে ব্রাজিল-প্যারাগুয়ে সেমিফাইনাল। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!