ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৩ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আফিফ-শান্তর ব্যাটে বাংলাদেশের ১০০ পার

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজ
স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৯:৪৮, ৩০ জুলাই ২০২২
আফিফ-শান্তর ব্যাটে বাংলাদেশের ১০০ পার
ছবি: সংগৃহীত

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-২০তে হারারে স্পোর্টস ক্লাব মাঠে ২০৬ রানের বড় লক্ষ্য তাড়া করে ব্যাট করছে বাংলাদেশ। শুরুটা খুব একটা ভালো করতে পারেনি টাইগাররা। মাত্র দলীয় ৮ রানের মাথায় মুনিম শাহরিয়ার ও ৬১ রানে লিটন দাসের উইকেট হারিয়ে বসে টাইগাররা।

কুড়ি ওভার ফরম্যাটে বাংলাদেশের অষ্টম অধিনায়ক হিসেবে টস করতে নেমে শুরুতে ভাগ্য সহায় হয়নি সোহানের। ফলে জিম্বাবুয়ের নেওয়া সিদ্ধান্তে আগে বল হাতে তুলে নিতে হয় বাংলাদেশ দলকে। কিন্তু টি-২০তে গতানুগতিক একই ধারাই বইতে দেখলো টাইগার দর্শকরা।

Advertisement

বাংলাদেশের হয়ে ওপেন করতে নামেন লিটন দাস আর মুনিম শাহরিয়ার। প্রথম ওভারে তারা নেন ৫ রান। দ্বিতীয় ওভারেই সাজঘরের পথ ধরেন মুনিম। ওয়েলিংন মাসাকাদজার ঘূর্ণিতে শর্ট থার্ডম্যানে সহজ ক্যাচ দেন ৮ বলে ৪ করা মুনিম।

তারপরই দলের হয়ে হাল ধরেন লিটন দাস ও এনামুল হক বিজয়। লিটন ব্যাক্তিগত ১৮ বলে ৩২ ও বিজয় ১৬ বলে ১৩ রানে ব্যাট করছিলেন। দলীয় রান যখন ৬ ওভারে ১ উইকেটে ৬১ রান ঠিত তখনই দূর্ভাগ্যজনকভাবে ৩২ রানে রান আউটের শিকার হন লিটন। এরপরই দলের রান বাড়াতে হাত খুলে খেলতে থাকেন বিজয় । ৬-৪ মারতে যেয়ে আবারও বড় শট খেলতে গিয়ে সিকানদার রাজার বলে শিরটন সুমবার হাতে ধরা পড়েন বিজয়। আউট হবার আগে তার ব্যাট থেকে আসে ২৬ রান।   

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৩ উইকেটে ১০৫ রান। আফিফ ১০ ও শান্ত ১৮ রানে ব্যাট করছেন।

এর আগে টাইগার বোলারদের লাগামহীন বাজে বোলিংয়ে টি-২০তে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড গড়ে জিম্বাবুয়ে। 

হারারে স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে ব্যাট করতে নেমে ওয়েসলি মাধভিরে এবং সিকান্দার রাজার ঝড়ো ইনিংসে ভর করে ৩ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

হারারে স্পোর্টস ক্লাবে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় বিকেল ৫টায়। এর আগে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন জিম্বাবুয়ের অধিনায়ক ক্রেইগ আরভিন। ফলে যথা নিয়মে আগে ফিল্ডিং করেছে টাইগাররা।

২০০৬ সালে ক্রিকেটের ছোট ফরম্যাটে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ১২৮টি ম্যাচ খেলে বাংলাদেশ। এর মধ্যে ৪৪টি ম্যাচে জয় এবং ৮১টিতে হেরেছে বাংলাদেশ। বাকি তিনটি ম্যাচ পরিত্যক্ত হয়। 

জিম্বাবুয়ের বিপক্ষে ১৬ ম্যাচ খেলে পাঁচটি হারের বিপরীতে টাইগারদের জয় ১০ ম্যাচে। 

স্কোর:

জিম্বাবুয়ে - ২০৬/৩ , ২০ ওভার

মুস্তাফিজ - ২

মোসাদ্দেক হোসেন সৈকত - ১

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!