যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) মাত্র ২৭ মিনিটে হ্যাটট্রিক করলেন আর্জেন্টাইন ফুটবলার গঞ্জালো হিগুয়েন।
শনিবার রাতেে এই হ্যাটট্রিক করে এখনো যে ফুরিয়ে যাননি সেটাই যেন চোখে আঙুল দিয়ে দেখালেন এই আর্জেন্টাইন স্ট্রাইকার।
.png)
ইন্টার মিয়ামির হয়ে সিনসিনাটির বিপক্ষে এই গোলের মাইলফলক অর্জন করেন তিনি।
ফ্লোরিডার লকহার্ট স্টেডিয়ামে ইন্টার মিয়ামি এবং সিনসিনাটির ম্যাচটি ছিল আট গোলের এক রোমাঞ্চকর থ্রিলার। ৪-৪ গোলে ড্র হওয়া ম্যাচের প্রথমার্ধেই হ্যাটট্রিকের দেখা পান হিগুয়েন। এই অর্ধের ২৩, ৩৭ এবং যোগ করা সময়ে ৩ গোল করেন তিনি।
২০১৯ সালের মার্চে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান হিগুয়েন। অবসরের আগে আর্জেন্টিনার হয়ে ৭৫ ম্যাচে ৩১ গোল করেছিলেন তিনি। ক্লাব পর্যায়ে ইউরোপের সব বাঘা বাঘা ক্লাবের হয়ে মাঠ দাপিয়ে বেড়িয়েছেন।
২০২০ সালের সেপ্টেম্বরে ডেভিড বেকহ্যামের এমএলএস ক্লাব ইন্টার মিয়ামিতে যোগ দেন হিগুয়েন। এখন পর্যন্ত ৩ মৌসুমে দলটির হয়ে ৫৭ ম্যাচ খেলে ২০ গোল করেছেন তিনি।
রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, নাপোলি, চেলসির মত দলগুলোর জার্সি গায়ে জড়িয়েছেন এই আর্জেন্টাইন।