ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

এ মাসেই বিপিএল প্রস্তুতি শেষ হবে: নিজাম উদ্দিন

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ১২:০২, ২ আগস্ট ২০২২
এ মাসেই বিপিএল প্রস্তুতি শেষ হবে: নিজাম উদ্দিন
ছবি: সংগৃহীত

দেশের জনপ্রিয় ক্রিকেট আসর বিপিএলের প্রস্তুতি আগস্টের মধ্যেই শেষ করা হবে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন। 

এজন্য বিপিএলের ফ্র্যাঞ্চাইজিগুলোর শিগগিরই 'এক্সপ্রেশন অব ইন্টারেস্ট' আহ্বান করা হবে। ৭ ফ্র্যাঞ্চাইজির জন্য এক্সপ্রেশন অব ইন্টারেস্ট বা ইওআই আহ্বানসহ সব কাজ এ মাসেই সম্পন্ন করতে চায় তারা।

Advertisement

এদিকে, ২০২৩ সালের ৫ জানুয়ারি থেকে ১৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে বিপিএলের পরবর্তী আসর। একই সময় মাঠে গড়াবে আমিরাতের টি-২০ লিগ। এরইমধ্যে ঐ ইভেন্টে অংশগ্রহণ নিশ্চিত করেছেন আন্দ্রে রাসেল ও সুনিল নারাইনের মতো বিপিএলের বিদেশি ক্রিকেটাররা।

এ নিয়ে বিসিবির প্রধান নির্বাহী সুজন বলেন, 'একই সময়ে যদি অন্য কোন মেম্বারদের উইন্ডো পড়ে যায়, কনফ্লিক্ট করে তবে সবাই কিন্তু সাফার করবে। ইট'স নট অ্যাবাউট শুধু আমরা সাফার করব। আমরা খুব শীঘ্রই ইওআই পাবলিশ করব। চেষ্টা থাকবে আগস্টের মধ্যে এ বিষয়গুলো ক্লোজ করে ফেলা।'

আগস্টের ২৭ তারিখ সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। ৮ আগস্টের মধ্যে দল ঘোষণার সময়সীমা বেঁধে দিলেও দলগুলোর সফর পরিকল্পনা জানায়নি এশিয়ান ক্রিকেট কাউন্সিল।

সুজন বলেন, 'এশিয়া কাপের অরগানাইজার হিসেবে এসিসির একটা টাইমলাইন থাকবে। এর আগে যদি টিমের যাওয়ার কোনো প্ল্যান থাকে সেটা আসলে হাতে পাওয়ার পরই আমরা ঠিক করব।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!