ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাকিবও বার্লের পিটুনি খেয়েছিলেন

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১১:৪০, ৩ আগস্ট ২০২২
সাকিবও বার্লের পিটুনি খেয়েছিলেন
ছবি: সংগৃহীত

নাসুমের ১ ওভারে ৫ ছয় ও ১ চারে ৩৪ রান নেন রায়ান বার্ল। তাতেই দলীয় রান ৭৬ থেকে এক লাফে একশ পার করে স্বাগতিক জিম্বাবুয়ে। চার বল শেষে রিয়াদের টোটকাও যেন কাজ দেয়নি। আর তাই এ ওভারটা নাসুমের জন্য দীর্ঘশ্বাস হয়েই থাকলো। শেষ পর্যন্ত ম্যাচটাও জিতে টি-২০ সিরিজটা নিজেদের করে নিল জিম্বাবুয়ে।

বার্লের এমন আক্রমণের শিকার কেবল নাসুমই নন এর আগে সাকিবও তার শিকারে পরিণত হন। ২০১৯ সালের সেপ্টেম্বরে মিরপুরে সাকিব আল হাসানের এক ওভারে ৩টি করে চার ও ছক্কায় ৩০ রান নেন রায়ান বার্ল। 

Advertisement

সিরিজ হারের জন্য নাসুমের এই বাজে ওভারটাকেই দায়ী করছেন সবাই। বাঁহাতি এই স্পিনারের এক ওভারে ৩৪ রান তোলেন বার্ল। টি-২০তে এক ওভারে বাংলাদেশি বোলারদের মধ্যে সর্বোচ্চ রান দেয়ার রেকর্ড গড়েছেন নাসুম।

সাকিবের ৩০ রানের আরেকটি ওভারও আছে। গত বছর অস্ট্রেলিয়ার ড‌্যানিয়েল ক্রিস্টিয়ান সাকিবকে ৫ ছক্কা উড়িয়েছিলেন। পেসার সাইফ উদ্দিনের এক ওভারে ৫ ছক্কা ও ১ রান নিয়ে ৩১ রান তুলেছিলেন ডেভিড মিলার।

বাংলাদেশ-জিম্বাবুয়ে টি-২০ সিরিজে নাসুম ৩৪ রান দিয়ে ছাড়িয়ে গেলেন সবাইকে। আন্তর্জাতিক টি-২০তে এক ওভারে সর্বোচ্চ রানের তালিকায় যা যৌথভাবে এখন দুই নম্বরে অবস্থান করছে। 

২০০৭ সালে যুবরাজ সিং ৬ ছক্কায় ৩৬ রান নিয়েছিলেন স্টুয়ার্ট ব্রডের ওভারে। ২০২১ সালে ওয়েস্ট ইন্ডিজের কাইরন পোলার্ডও শ্রীলংকান স্পিনার আকিলা ধনঞ্জয়াকে হাঁকান ছয় ছক্কা।

ডেইলি-বাংলাদেশ/এসএল
লিংক সফলভাবে কপি হয়েছে!