ইসরায়েলে জুভেন্টাস-অ্যাথলেটিকো ম্যাচ বাতিল
ইসরায়েলে অনুষ্ঠিত রোববারের প্রাক মৌসুমের প্রীতি ম্যাচ বাতিল করলো ইতালির জায়ান্ট জুভেন্টাস ও লা লিগার শক্তিশালী দল অ্যাথলেটিকো মাদ্রিদ। নিরাপত্তার শঙ্কায় ম্যাচটি দুই ক্লাব আরব দেশটিতে খেলতে আগ্রহী নয় বলে উল্লেখ করা হয়েছে।
এক যৌথ বিবৃতিতে ক্লাবের পক্ষ থেকে জানানো হয় তেল আবিবের ব্লুম ফিল্ডের ম্যাচটি তারা বাতিল করেছে।
.png)
বিবৃতিতে বলা হয়, ‘সেখানকার বর্তমান নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে জুভেন্টাস এবং অ্যাথলেটিকো মাদ্রিদের ম্যাচ আয়োজক কমিটি জানাচ্ছে যে, রোববার (৭ আগস্ট) অনুষ্ঠিত প্রীতি ম্যাচটি বাতিল করা হচ্ছে।’
এর ফলে অ্যাথলেটিকো এবং জুভেন্টাসের প্রাক মৌসুম প্রীতি ম্যাচ তাই শেষ।
বাতিল হয়ে যাওয়া ম্যাচটি আর অন্য কোথাও অনুষ্ঠিত হচ্ছে না। অনুশীলন ম্যাচ ছাড়াই এ দু‘দল ক্লাব লিগ খেলতে নামছে। এখন দুই ক্লাব তাদের লিগের প্রথম ম্যাচে মনোযোগ দেবে।
আগামী ১৫ আগস্ট সাসুলোর বিপক্ষে জুভেন্টাস এবং গেটাফের বিপক্ষে অ্যাথলেটিকো লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে।