হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশ সময় দুপুর ১টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হবে। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল। সিরিজের প্রথম ম্যাচ হারায় সিরিজে ফিরতে চাইলে এই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের সামনে।
প্রথম ওয়ানডেতে ইনজুরির কারণে ছিটকে যান লিটন দাস। পরে চোট পেয়ে বাদ পরেন মুস্তাফিজুর রহমানও। তাদের জায়গায় দলে ঢুকেছেন যথাক্রমে নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। এছাড়া মোসাদ্দেক হোসেন সৈকতের জায়গায় খেলছেন হাসান মাহমুদ।
.png)
সিরিজে ফিরতে চাইলে এ ম্যাচে বাংলাদেশি ক্রিকেটারদের সব বিভাগেই নিজেদের সেরাটা উজার করে দিতে হবে। অন্যদিকে জিম্বাবুয়ে ঘরের মাঠে টাইগারদের সিরিজ হারানোর সুযোগ কাজে লাগাতে সর্বোচ্চ চেষ্টা করবে।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, এনামুল হক বিজয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ ও তাইজুল ইসলাম।
জিম্বাবুয়ে একাদশ:
রেগিস চাকাভা (অধিনায়ক), তানাকা চিভাঙ্গা, লুক জংওয়ে, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলে মাধেভেরে, তাদিওয়ানশে মারুমানি, টনি মুনিয়োঙ্গা, ভিক্টর নিয়ুচি, সিকান্দার রাজা, তাকুদোয়ানশে কাইতানো ও ব্র্যাড ইভান্স।