ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বেটিং সাইটের লোভনীয় প্রস্তাবে সাড়া দেননি তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:১৮, ১১ আগস্ট ২০২২
বেটিং সাইটের লোভনীয় প্রস্তাবে সাড়া দেননি তামিম
টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

বর্তমান ক্রীড়াঙ্গনের সব থেকে বড় খবর বেটউইনার নিউজের সঙ্গে সাকিব আল হাসানের বিতর্কিত চুক্তি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন বলেছেন, বেটউইনার না ছাড়লে আসন্ন এশিয়া কাপসহ বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সাকিবের কোনও সম্পর্ক থাকবে না। তবে টাইগার ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল এমন একটি প্রতিষ্ঠানের লোভনীয় দূতিয়ালির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন।

ওয়ান এক্স ব‍্যাট একটি বৈধ বেটিং হাউস, যারা বেটউইনারের মতো ওয়ান এক্স বেট স্পোর্টস নিউজ নামের একটি পোর্টালের দূত হওয়ার প্রস্তাব দিয়েছিল তামিমকে। 

একই প্রতিষ্ঠানের সঙ্গে ভারতের দুই সাবেক ক্রিকেটার-হরভজন সিং ও সুরেশ রায়না সম্পৃক্ত থাকা সত্ত্বেও প্রস্তাবটি গ্রহণ করেননি তামিম। 
এই প্রস্তাবের সঙ্গে সম্পৃক্ত একজন জানিয়েছেন, প্রতিষ্ঠানটির পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে বেটিং হাউসের সঙ্গে। তাই তামিম রাজি হননি। 

Advertisement

জানা গেছে, চুক্তিতে রাজি হলে দুই বছরের দূতিয়ালির বিনিময়ে তিন কোটি টাকা পেতেন তামিম ইকবাল খান।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!