ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ফেন্সিংয়ে ব্যর্থ এসএ গেমসের সোনাজয়ী ফাতেমা মুজিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৭, ১৫ আগস্ট ২০২২
ফেন্সিংয়ে ব্যর্থ এসএ গেমসের সোনাজয়ী ফাতেমা মুজিব
ফাতেমা মুজিব -ফাইল ফটো

প্রথমবারের মত সাউথ এশিয়ান গেমসে(এসএ) গিয়ে ফেন্সিং ইভেন্টে সোনা জিতে সবাইকে তাক লাগিয়ে দেন ফাতেমা মুজিব।  তাই ইসলামিক সলিডারিটি গেমসের নিয়ে প্রত্যাশা ছিল বেশ। কিন্তু সেই প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছেন তিনি। প্রাথমিক পর্বে থেকেই বিদায় নিয়েছেন এ সোনাজয়ী ফেন্সার।

রোববার তুরস্কের কোনিয়া শহরে সেইবার ইভেন্টের প্রথম পর্বে হেরেছেন ফাতেমা।

প্রথম রাউন্ডে পাঁচ পয়েন্টের খেলায় তার প্রতিপক্ষ পুরো পয়েন্ট পান। গত এসএ গেমসে ফেন্সিং থেকে বাংলাদেশকে প্রথম সোনা এনে দেওয়া ফাতেমা ৩ পয়েন্ট তুলতে সক্ষম হন।

Advertisement

ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করেন, ফেন্সিংয়ের নতুন কমিটি ফাতেমা মুজিবকে সেভাবে কাজে লাগাতে পারেনি।  তাহলে হয়তো একটা ভালো ফলও পেতে পারত বাংলাদেশ।

শ্যুটিং ও আরচ্যারীর পর ফেন্সিংয়েও পদকের আশা ছিল বাংলাদেশের।

ফেন্সিংয়ে বাংলাদেশের আরেক প্রতিযোগী কামরুল খানিকটা উজ্জ্বল পারফরম্যান্স করেছেন। যদিও পুরুষ ফয়েল ইভেন্টের কোয়ার্টার-ফাইনালে ওঠার লড়াইয়ে উজবেকিস্তানের আসারনোভ ইউসুফের কাছে ১৫-০১ পয়েন্ট হেরে যান কামরুল। 

শেষ ৩২-এর লড়াইয়ে ইরানের হোসেন জাফরির বিপক্ষে ১৫-১০ পয়েন্টে হার মানেন রুবেল মিয়া। দেশের আরেক ফেন্সার মনির হোসেন থেমেছেন প্রথম পর্বেই ৫-১ পয়েন্টে হেরে।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!