ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

আমির খানের ‘লাল সিং চাড্ডা’র প্রশংসায় শেবাগ-রায়না 

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১১:৪০, ১৫ আগস্ট ২০২২
আমির খানের ‘লাল সিং চাড্ডা’র প্রশংসায় শেবাগ-রায়না 
আমির খানের ‘লাল সিং চাড্ডা’র প্রশংসায় শেবাগ-রায়না 

বলিউডের আমির খান মানেই নতুন কিছু বা বিশেষ আলোচনা। সম্প্রতি মুক্তির পর থেকেই আলোচনা ও সমালোচনার কেন্দ্রে আমির খানের নতুন সিনেমা ‘লাল সিং চাড্ডা’। পক্ষে –বিপক্ষে দাঁড়িয়েছে দুইটি শ্রেণির মানুষ। তবে সিনেমাটির প্রশংসা করলেন ভারতের দুই সাবেক ক্রিকেটার বীরেন্দ্র শেবাগ এবং সুরেশ রায়না।

‘লাল সিং চাড্ডা’ নিয়ে আমির খান প্রোডাকশনসের পক্ষ থেকে সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দুই ক্রিকেটারই এই সিনেমার ভূঁয়সী প্রশংসা করেছে। 

শেবাগ সিনেমার প্রশংসা করে বলেছেন, এই সিনেমাটি দেশের জনগণের আবেগকে ধরেই তৈরি করা হয়েছে। আমির খানের সিনেমা মানেই তার পারফরম্যান্স নিয়ে কোনো কথা হবে না। তবে অন্য কলাকুশলীরাও দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। আমার তো এই সিনেমাটা দারুণ লেগেছে।

Advertisement

সিনেমাটি দেখার পর মুগ্ধ হয়ে রায়না বলেছেন, লাল সিং চাড্ডার টিম এই সিনেমার দুর্দান্ত একটা কনসেপ্ট তৈরি করেছে। এই সিনেমাটি তৈরি করার জন্য তারা প্রচুর খেটেছেন। সবথেকে বড় কথা হলো একটি মিষ্টি প্রেমের গল্পের পাশাপাশি গানগুলোও অসাধারণ। দেখে আমার খুব ভালো লেগেছে। অল দ্য বেস্ট আমির খান। আপনারাও প্রত্যেকে এই সিনেমাটি উপভোগ করুন।

এর আগে ভারতীয় বংশোদ্ভূত সাবেক ইংলিশ ক্রিকেটার মন্টি পানেসার এই সিনেমা দেখা থেকে ভক্তদের নিরুৎসাহিত করেছিলেন। সিনেমায় ভারতীয় সেনাবাহিনী এবং শিখ সম্প্রদায়কে খাটো করা হয়েছে বলে অভিযোগ এনে বয়কটের ডাক দিয়েছিলেন তিনি।

অস্কারজয়ী অভিনেতা টম হ্যাংকস অভিনীত হলিউড সিনেমা ‘ফরেস্ট গাম্প’-এর অফিসিয়াল রিমেক হচ্ছে আমির খানের ‘লাল সিং চাড্ডা’। 
বেশ কয়েকবার মুক্তির তারিখ পেছানোর পর গত ১১ আগস্ট মুক্তি পায় অদ্বৈত চৌহান পরিচালিত এবং আমির খান-কারিনা কাপুর অভিনীত এই সিনেমা।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!