ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভিয়ারিয়ালে ধারে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:৪৪, ১৬ আগস্ট ২০২২
ভিয়ারিয়ালে ধারে যোগ দিলেন আর্জেন্টাইন তারকা
লো সেলসো

চলতি মৌসুমের পুরোটাই ধারে স্প্যানিশ দল ভিয়ারিয়ালের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন টটেনহ্যামের আর্জেন্টাইন তারকা মিডফিল্ডার গিওভানি লো সেলসো। 

গত মৌসুমের দ্বিতীয়ার্ধে লো সেলসো ধারে ভিয়ারিয়ালে যোগ দিয়েছিলেন। এরপর নতুন মৌসুমকে সামনে রেখে আবারো প্রিমিয়ার লিগের ক্লাবে ফিরে আসেন। কিন্তু প্রিমিয়ার লিগের নতুন মৌসুমে স্পার্স বস আন্তোনিও কন্তের অধীনে মূল একাদশে জায়গা ধরে রাখতে পারেননি।

এ কারণেই আবারো ভিয়ারিয়ালে ফিরে যাবার সিদ্ধান্ত নেন লো সেলসো। টটেনহ্যাম অবশ্য আর্জেন্টাইন এই সেন্ট্রাল মিডফিল্ডারকে জানুয়ারিতে স্থায়ী চুক্তিতে ভিয়ারিয়ালের কাছে ছেড়ে দিতে আগ্রহী। 

Advertisement

২৬ বছর বয়সী এই মিডফিল্ডার ২০১৯ সালে রিয়াল বেটিস থেকে টটেনহ্যামে যোগ দিয়েছিলেন। উত্তর লন্ডনের ক্লাবটির হয়ে খেলেছেন ৮৪টি ম্যাচ। গত মৌসুমে ভিয়ারিয়ালের হয়ে খেলেছেন ২২টি ম্যাচ। উনাই এমেরির দলের হয়ে গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছিলেন লো সেলসো।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!