ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

হারারেতে পানি সংকটে ভারতীয় ক্রিকেটাররা

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:৪২, ১৮ আগস্ট ২০২২
হারারেতে পানি সংকটে ভারতীয় ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

শহরের সবচেয়ে বড় মর্টন জ্যাফ্রে ওয়াটারওয়ার্কস প্ল্যান্টে ত্রুটির কারণে পানির অভাবে ভুগছেন হারারেতে বসবাসরত মানুষরা। আর তাই জিম্বাবুয়েতে ওয়ানডে সিরিজ খেলতে যাওয়া ভারতীয় ক্রিকেট দল পড়েছে বিপাকে। 

বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাঠের লড়াই। তবে মাঠে নামার আগে পানি সংকটে ভুগছেন ভারতের ক্রিকেটাররা। খেলতে গিয়ে এর সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করছে ভারত। 

Advertisement

দেশটির ক্রিকেট বোর্ডের এক কর্মকর্তা ভারতীয় সংবাদমাধ্যম ইনসাইড স্পোর্টসকে এ খবর জানিয়েছেন। পানি সংকটের এ দুঃসময়ে কোনোভাবেই অপচয়ের কথা ভাবতে পারছে না জিম্বাবুয়ে।

শুধু দ্রুত গোসল করাই নয়, সাধারণত টিম হোটেলে সুইমিং পুলে যে সেশনটি রাখা হয়; পানির অপচয় রোধে সেটিও বাতিল করেছে ভারত। 

ইনসাইড স্পোর্টসে বিসিসিআইয়ের সেই কর্মকর্তা বলেছেন, ‘হারারেতে পানির সংকট তীব্র এবং আমাদের খেলোয়াড়দেরও এ বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে। খেলোয়াড়দের বলা হয়েছে কোনোভাবেই যেনো পানির অপচয় না করা হয় এবং যত দ্রুত গোসল করে নেওয়া যায়। এছাড়া পানির অপচয় রোধে সুইমিং পুল সেশনও বাদ দেওয়া হয়েছে।’

এ অবস্থায় বিশুদ্ধ পানির খোঁজে দূরদূরান্তে যেতে হচ্ছে  স্থানীয়দের। মর্টন জ্যাফ্রে ওয়াটারওয়ার্কস প্ল্যান্টে ত্রুটির কারণে পানি পরিশোধন করা সম্ভব হচ্ছে না। এই প্ল্যান্ট থেকে প্রায় ২০ লাখের বেশি মানুষ পানি পেয়ে থাকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!