[ খেলা ]
বিশ্বের চতুর্থ ক্রিকেটার হিসেবে স্টার্লিংয়ের কীর্তি
পল স্টার্লিং
ক্রিকেটের সংক্ষিপ্ততম ফরম্যাট টি-২০তে অনবদ্য এক কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের পল স্টার্লিং। বিশ্বের চতুর্থ ব্যাটার হিসাবে আন্তর্জাতিক টি-২০তে ৩০০০ রান করেছেন তিনি। এর মাধ্যমে এই ব্যাটার ঢুকে পড়েছেন বিরাট কোহলি, রোহিত শর্মাদের ক্লাবে।
আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচ সিরিজের পঞ্চম ও শেষ টি-২০ ম্যাচে এই কীর্তি গড়েন আয়ারল্যান্ডের ওপেনার। ব্যাট করতে নেমে প্রথম বলেই চার মারেন স্টার্লিং। দ্বিতীয় বলে রান পাননি। তৃতীয় বলে সিঙ্গল নেওয়ার সঙ্গে সঙ্গে ৩০০০ রান পূর্ণ হয় তার। ১০ বলে ১৬ রান করে মুজিব উর রহমানের বলে আউট হন স্টার্লিং।
টি-২০ ক্রিকেটে বর্তমানে সর্বাধিক রানের মালিক নিউজিল্যান্ডের ওপেনার মার্টিন গাপটিল। ১২১ ম্যাচে ৩৪৯৭ রান করেছেন তিনি। দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। গাপটিলের থেকে মাত্র ১০ রান কম তার। ১৩২ ম্যাচে ৩৪৮৭ রান করেছেন রোহিত। তিন নম্বরে থাকা কোহলি ৯৯ ম্যাচে ৩৩০৮ রান করেছেন।
.png)
স্টার্লিং এই কীর্তি করলেন ১১৪ ম্যাচে। তবে নিজের দেশের ইতিহাসে প্রথম কীর্তিমান হিসেবে লেখা থাকবে তার নামই।
ডেইলি-বাংলাদেশ/এএল
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!