ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ধর্ষণের সময় গর্ব করে বলছিলেন, ‘আমি ১০ হাজার নারীর সঙ্গে বিছানায় গেছি’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০:২৩, ১৮ আগস্ট ২০২২
ধর্ষণের সময় গর্ব করে বলছিলেন, ‘আমি ১০ হাজার নারীর সঙ্গে বিছানায় গেছি’
বিশ্বকাপ হাতে এমবাপ্পের পাশে মেন্ডি (খালি গায়ে)

ধর্ষণের অভিযোগে শুরু হয়েছে ম্যানচেস্টার সিটির ফরাসি ডিফেন্ডার বেঞ্জামিন মেন্ডির বিচার কার্য। যেখানে আদালতের শুনানিতে উঠে আসছে একের পর এক ভয়ংকর তথ্য। জানা গেছে, তরুণীদের ফাঁদে ফেলে তাদের সঙ্গে যৌনতায় মেতে উঠতেন মেন্ডি। সেসব ছিল রীতিমতো যৌন নির্যাতন।

এক ভুক্তভোগী অভিযোগ করেছেন, মেন্ডি তাকে ধর্ষণ করার সময় বলেছেন তিনি নাকি ১০ হাজার নারীর সঙ্গে সহবাস করেছেন! এমন তথ্য জানিয়েছে বিবিসি।

চেস্টার ক্রাউন আদালতে মেন্ডির বিরুদ্ধে ৮টি ধর্ষণ, একটি ধর্ষণ চেষ্টা এবং একটি যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে। বিচারকের সামনে ভুক্তভোগী সেই তরুণী বলেন, তার ওপর মেন্ডির যৌন নির্যাতন ১৫ মিনিট ধরে চলছিল।

Advertisement

তার ভাষায়, ওই সময়টুকু আমার কাছে জীবনের সবচেয়ে দীর্ঘতম দিন বলে মনে হচ্ছিল। আমি অসংখ্যবার বলেছি- না! কিন্তু সে আমাকে জোর করেছিল। আমি ভীষণ বিপর্যস্ত হয়ে পড়েছিলাম।

তিনি আদালতকে আরো জানান, ২৮ বছর বয়সী ফ্রান্সের বিশ্বকাপজয়ী তারকার সঙ্গে একটি বারে তার পরিচয় হয়। এরপর তাকে নিজের বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানান মেন্ডি। ভুক্তভোগী তরুণী মেন্ডির বাসায় গেলে মেন্ডি তার মোবাইল ফোন কেড়ে নেন। বারবার চাইলেও তা ফেরত দেননি।

এরপর তিনি জানান, তাকে একটি বিশেষ ধরনের ঘরে নেয়া হয়, যেখানে এমন নিরাপত্তাব্যবস্থা রাখা হয়েছে যে পালানো অসম্ভব! মেন্ডি তখন সেই তরুণীকে বিবসনা হতে নির্দেশ দেন। তরুণী রাজি না হলে মেন্ডি জোরপূর্বক তাকে ধর্ষণ করেন। 

তরুণী জানান, ধর্ষণের সময় মেন্ডি নাকি গর্ব করে বলছিলেন, তিনি ১০ হাজার নারীর সঙ্গে যৌন সম্পর্ক করেছেন এবং এতে তিনি খুবই গর্বিত। তরুণীকে তিনি নির্দেশ দেন, যেটা হয়েছে তা যেন কাউকে না বলে। বললেই সমস্যা হয়ে যাবে। 

উল্লেখ্য, আদালতে তার বিরুদ্ধে আনা সব অভিযোগই অস্বীকার করেছেন মেন্ডি। তার সব অপকর্মের সঙ্গী ৪১ বছর বয়সী লুইস সাহাও ৮টি ধর্ষণ এবং ৪টি যৌন নিপীড়নের অভিযোগ অস্বীকার করেছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!