আজ (রোববার) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ আবহের প্রস্তুতিতে মাঠে নামছে বাংলাদেশ। যেখানে লাল ও সবুজ দুই দলে ভাগ হয়ে খেলবেন ক্রিকেটারররা। লাল দলের অধিনায়ক হিসেবে থাকবেন সাকিব আল হাসান। অন্যদিকে সবুজ দলের নেতৃত্ব দেবেন আফিফ হোসেন।
জিম্বাবুয়ে সফরের পর সাকিব আল হাসানকে টি-২০ অধিনায়ক করা হয়। তার নেতৃত্বের নতুন ধাপের শুরুটা হবে এশিয়া কাপ দিয়ে। এই টুর্নামেন্ট নিয়ে বড় কিছুর আশা না দেখিয়ে শনিবার সাকিব জানিয়েছেন, বিশ্বকাপে উন্নতি তার লক্ষ্য।
.png)
এর আগের সবকিছুই সেই প্রস্তুতির অংশ। সাকিবের জন্য প্রস্তুতির শুরুটা হচ্ছে দুইটি প্রস্তুতি ম্যাচ দিয়েই। এখানে এশিয়া কাপ স্কোয়াডে থাকা সব ক্রিকেটারের সঙ্গে আছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জেতা বেশ কয়েকজন ক্রিকেটারও।
লাল দল: এনামুল হক বিজয়, পারভেজ হোসেন ইমন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন, শেখ মাহেদী, সাইফউদ্দিন, আল আমিন, রিপন মণ্ডল, হাসান মুরাদ, মুশফিক, আরিফুল ইসলাম।
সবুজ দল: আফিফ হোসেন, মোহাম্মদ রবিন, মেহেদী হাসান মিরাজ, তানজিদ আহমেদ তামিম, তৌহিদ হৃদয়, শামীম পাটোয়ারী, আকবর আলি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, এবাদত হোসেন, তানজিম সাকিব, আশফাকুজ্জামান।