ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিমানবন্দর থেকে সোজা মাঠে শ্রীরাম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৫০, ২১ আগস্ট ২০২২
বিমানবন্দর থেকে সোজা মাঠে শ্রীরাম
হেরাথের সঙ্গে শ্রীরাম

বাংলাদেশের মাটিতে নেমেই যেন নিজে কতটা পেশাদার, সেটা বুঝিয়ে দিলেন শ্রীধরন শ্রীরাম। ঢাকায় পৌঁছে হোটেল রুমে না গিয়ে সোজা চলে মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে চলে যান টি-২০ ফরম্যাটে টাইগারদের নতুন টেকনিক্যাল কনসালট্যান্ট।

রোববার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি মিরপুরের হোম অব ক্রিকেটে পা রাখেন শ্রীধরন শ্রীরাম। বিসিবির হেড অফিসে এসেই বাংলাদেশ ক্রিকেট দলের নির্বাচকদের সঙ্গে কথা বলেছেন তিনি।

ভারতের সাবেক এই ক্রিকেটার ঢাকায় এসেছেন বাংলাদেশ জাতীয় দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হয়ে। এ মাসে শুরু হতে যাওয়া এশিয়া কাপ থেকেই কাজ শুরু করবেন ভারতীয় এই কোচ। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) অক্টোবর-নভেম্বরের টি-২০ বিশ্বকাপ পর্যন্ত তার সঙ্গে চুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছে।

Advertisement

অস্ট্রেলিয়ায় আবাস গড়া শ্রীরাম অবশ্য ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক অঙ্গনে তেমন পরিচিত নন। ২০০০ থেকে ২০০৪ অব্দি ভারতের হয়ে খেলেছেন আটটি ওয়ানডে। আর প্রথম শ্রেণির ক্রিকেটে ছিলেন ১৮ বছর। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫২.৯৯ গড়ে তার রান ৯ হাজার ৫৩৯, বাঁহাতি স্পিনে তুলেছেন ৮৫ উইকেট।

তারপর থেকেই জড়িয়ে আছেন ক্রিকেট কোচিংয়ে। অস্ট্রেলিয়া ‘এ’ দলে কোচ হিসেবে কাজ করেছেন। ২০১৬ সালে ড্যারেন লেমান অস্ট্রেলিয়ার কোচ হওয়ার পর স্পিন পরামর্শক করা করা হয় তাকে। ছয় বছর অস্ট্রেলিয়া জাতীয় দলে নানা ভূমিকায় কাজ করেছেন।

এরপর আইপিএল দল র‌য়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কোচও ছিলেন। কাজ করেছেন পাঞ্জাব কিংস, দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে। এবার সাকিব আল হাসানদের সঙ্গে কাজ করবেন শ্রীরাম। বিশেষ করে টি-২০তে বাংলাদেশকে পথে ফেরানোর দায়িত্ব দেওয়া হয়েছে ৪৬ বছর বয়সী এই কোচকে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!