ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

তাহসিন জিতলেও হেরে গেলেন জিয়া

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৫:৪৭, ২৪ আগস্ট ২০২২
তাহসিন জিতলেও হেরে গেলেন জিয়া
ছবি: সংগৃহীত

২৮তম আবুধাবি আন্তর্জাতিক দাবা ফেস্টিভ্যাল মাস্টার্স টুর্নামেন্টে সপ্তম রাউন্ডে এসে প্রথম জয়ের মুখ দেখলেন ফিদেমাস্টার তাহসিন তাজওয়ার জিয়া। ছেলের জয়ের দিনে অন্য খেলায় হেরে যান বাবা  জিয়াউর রহমান।

অপরদিকে চার ম্যাচ পর জয়ে ফিরেছেন ফিদেমাস্টার মেহেদী হাসান পরাগও।

Advertisement

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি শহরে অনুষ্ঠিত মঙ্গলবার মাস্টার্স ইভেন্টের সপ্তম রাউন্ডে তাহসিন ভারতের বৈভব জয়ন্ত রাউতকে পরাজিত করেন। অপরদিকে পরাগ স্বাগতিক সংযৃক্ত আরব আমিরাতের হামাদ বাদেরকে পরাজিত করেন। 

এদিকে আন্তর্জাতিকমাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ভারতের শক্তিশালী গ্র্যান্ডমাস্টার ইনিয়ানের সাথে ড্র করেন।

অন্যদিকে ছেলের জয়ের দিনে গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান ভারতের সুপার গ্র্যান্ডমাস্টার আরিয়ান চোপরার কাছে পরাজিত হয়েছেন।

৭ রাউন্ড শেষে জিয়া ও ফাহাদ ৪ পয়েন্ট করে, তাহসিন ৩.৫ পয়েন্ট ও পরাগ ২ পয়েন্ট করে সংগ্রহ করেন।

বুধবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অষ্টম রাউন্ডের খেলা শুরু হবে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: দাবা
লিংক সফলভাবে কপি হয়েছে!