ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

টি-টেন লিগে আইকন হয়ে দল পেলেন সাকিব

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:০৯, ২৪ আগস্ট ২০২২
টি-টেন লিগে আইকন হয়ে দল পেলেন সাকিব
সাকিব আল হাসান

সময় যতই যাচ্ছে ততই যেন ছোট হয়ে আসছে ক্রিকেট। টেস্ট থেকে ওয়ানডে, এরপর টি-২০ও বেশ জনপ্রিয় হয়েছে বহু আগেই। এখন শুরু হয়েছে মাত্র ১০ ওভারের ম্যাচ, যার নাম টি-টেন লিগ। আবু ধাবিতে এরই মধ্যে অনুষ্ঠিত হয়েছে এই টুর্নামেন্টের পাঁচটি আসর। শুরু হয়েছে ষষ্ঠ আসরের তোড়জোড়।

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে এই আয়োজনের ষষ্ঠ আসরে খেলবে বাংলাদেশি মালিকানাধীন একটি দল, যার নাম বাংলা টাইগার্স। চলতি আসরের জন্য বড় চমক হিসেবে নিজেদের দলে সাকিব আল হাসানকে আইকন ক্রিকেটার হিসেবে ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

শুধু সাকিবকে নিয়েই বসে নেই এই দলটি। সরাসরি সাইনিংয়ে দলে নিয়েছে কলিন মুনরো, এভিন লুইস, মাথিশা পাথিরানাকে। সর্বশেষ এবার যুক্ত করা হয়েছে পাকিস্তানি তারকা পেসার মোহাম্মদ আমিরকে। যদিও গেল বছরের আসরেও এই দলের হয়ে খেলেছিলেন এই পেসার।

Advertisement

এর আগে কোচিং প্যানেলেও এই দলটিকে নতুন করে ঢেলে সাজিয়েছে টাইগার্স ম্যানেজমেন্ট। এরপর দলটির প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় সাবেক টাইগার ক্রিকেটার আফতাব আহমেদকে। তার সহযোগী হিসেবে কাজ করার জন্য নিয়োগ দেওয়া হয় বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের ট্রেনার রিচার্ড স্টনিয়ারকে।

এছাড়া পরামর্শকের ভূমিকায় থাকছেন দেশের প্রখ্যাত ক্রিকেট বিশ্লেষক ও কোচ নাজমুল আবেদীন ফাহিম। সব মিলিয়ে বলায় যায় বেশ আট-ঘাট বেঁধেই এবার মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশী মালিকানাধীন এই দলটি। দেশের ভক্ত সকলরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সাকিব-আমির জুটি দেখার জন্য। 

চলতি আসরের টি-টেন টুর্নামেন্টের পর্দা উঠবে ২৩ নভেম্বর। ফাইনাল ৪ ডিসেম্বর।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!