ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

রিয়াদ-সৈকতের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ৩০ আগস্ট ২০২২
রিয়াদ-সৈকতের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে নেমেছে বাংলাদেশ। যেখানে আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় ধুঁকছে টাইগাররা। এ অবস্থায় রিয়াদ ও সৈকতের ব্যাটে ঘুরে দাঁড়াচ্ছে লাল সবুজরা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৫.৩ ওভারে ৫ উইকেটে ৮৯ রান।

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক সাকিব আল হাসান। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন নাঈম শেখ ও এনামুল হক বিজয়। 

Advertisement

নিজের প্রথম ওভারেই নাঈমকে ফেরান মুজিব উর রহমান। বোল্ড হওয়ার আগে তিনি করেন ৬ রান। এরপর পাওয়ার প্লে-তে নিজের পরের দুই ওভারে আরো দুইবার আঘাত হানেন মুজিব। তার বলে লেগ বিফোর হয়ে বিজয় ৫ ও বোল্ড হওয়ার আগে সাকিব করেন ৯ রান।

পাওয়ার প্লে শেষ হতে আক্রমণে আসেন রশিদ খান। এসেই তিনি সাজঘরে ফেরান মুশফিকুর রহিমকে। মাত্র ২৮ রানে চার উইকেট হারানোর পর দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও আফিফ হোসেন। 

রিয়াদ-আফিফের ২৫ রানের জুটিতে প্রাথমিক বিপর্যয় সামাল দেয় বাংলাদেশ। ১২ রানে আফিফ ফিরলে ফের বেকায়দায় পড়ে টাইগাররা। বিপদ আরো ঘনীভূত হয় যখন মোসাদ্দেক হোসেন সৈকত এসেই ছক্কা হাঁকাতে গিয়ে লং অফে ধরা পড়েন।

তবে ভাগ্যের শেষ সুযোগ হিসেবেই হয়তো সে যাত্রায় কোনোক্রমে জীবন পান সৈকত। ফিল্ডারের পা সামান্য ছোঁয়া লাগে বাউন্ডারি কুশনে, ফলে দারুণ ক্যাচটি পরিণত হয় ছয়ে। 

এরপর থেকেই দেখেশুনে খেলে দলকে এগিয়ে নিচ্ছেন রিয়াদ ও সৈকত। দুজনের ব্যাটে লড়াই করার মতো সংগ্রহ পাওয়ার পথে আছে বাংলাদেশ। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!