[ খেলা ]
মুশফিককে স্পর্শ করবেন সাকিব
সাকিব আল হাসান ও মুশফিকুর রহিম
এশিয়া কাপে আজ শ্রীলংকার বিপক্ষে গ্রুপ পর্বে বাংলাদেশের শেষ ম্যাচ খেলতে নামলেই অধিনায়ক হিসেবে মুশফিকুর রহিমকে স্পর্শ করবেন দলের দলনেতা সাকিব আল হাসান।
টি-২০তে বাংলাদেশকে ২৩টি ম্যাচে নেতৃত্ব দিয়েছেন মুশফিক। এখন পর্যন্ত ২২টি ম্যাচে অধিনায়কত্ব করেছেন সাকিব। আজ শ্রীলংকার বিপক্ষে টস করতে নামলেই মুশফিকের পাশে বসবেন সাকিব।
শুধুমাত্র ম্যাচ হিসেবেই নয়, জয়ের দিক দিয়েও মুশফিককে স্পর্শ সুযোগ থাকছে সাকিবের। কাল জিতলেই অধিনায়ক হিসেবে অষ্টম জয়ের স্বাদ পাবেন সাকিব। অধিনায়ক হিসেবে মুশফিকও ৮টি টি-২০ জিতেছিলেন। মুশফিকের হার ১৪টি ও একটি ম্যাচ পরিত্যক্ত হয়। সাকিবের নেতৃত্বে ১৫টি ম্যাচ হেরেছে বাংলাদেশ।
.png)
টি-২০তে অধিনায়ক হিসেবে বাংলাদেশের পক্ষে সবচেয়ে বেশি ম্যাচ ও জয়ের রেকর্ড মাহমুদউল্লাহ রিয়াদের দখলে। ৪৩ ম্যাচে নেতৃত্ব দিয়ে ১৬টিতে দলকে জয় এনে দিয়েছেন মাহমুদউল্লাহ। তার অধীনে ২৬টি হার ও ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।
ডেইলি-বাংলাদেশ/আরএস
খবরটি শেয়ার করুন:
লিংক সফলভাবে কপি হয়েছে!