ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

৩ পরিবর্তনে মাঠে টাইগাররা

ক্রীড়া প্রতিবেদক:  
প্রকাশিত: ২০:১৯, ১ সেপ্টেম্বর ২০২২
৩ পরিবর্তনে মাঠে টাইগাররা
ছবি: সংগৃহীত

এশিয়া কাপে বাঁচা-মরার ম্যাচে আজ মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। দুবাই ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় রাত ৮টায়।

এর আগে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। ফলে আগে ব্যাট করছে বাংলাদেশ।

Advertisement

এই ম্যাচ শুরুর আগে দুই দলই মেতেছিল কথার লড়াইয়ে। সেই ২৭ আগস্ট থেকে যা শুরু। এরপর থেকে কথার আগুনে একে অন্যকে ঝলসে দিয়েছে বাংলাদেশ আর শ্রীলংকা। হারলেই বিদায় নিতে হবে এশিয়া কাপ থেকে। 

এমন সমীকরণের সামনে থেকে দলে বড় পরিবর্তনই এনেছে বাংলাদেশ। প্রায় তিন বছর পর সাব্বির রহমান ফিরেছেন বাংলাদেশ দলে।

দুই ওপেনার নাঈম শেখ-এনামুল হক বিজয়, আর পেসার সাইফউদ্দিন জায়গা হারিয়েছেন। তাদের জায়গায় দলে এসেছেন সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ আর এবাদত হোসেন। 

প্রথম ম্যাচে আফগানিস্তানের কাছে বড় হারের কবলে পড়েছিল শ্রীলংকা। ফলে এই ম্যাচটা তাদের জন্যেও বাঁচা মরার লড়াই।

আজকের ম্যাচে কেবল একটি পরিবর্তন লংকানদের। আসিথা ফার্নান্দোর অভিষেক হচ্ছে এই ম্যাচ দিয়ে। তিনি দলে এসেছেন প্রথম ম্যাচে খেলা মাথিসা পাথিরানার বদলে।

শ্রীলংকা একাদশ: 
কুশল মেন্ডিস (উইকেটরক্ষক), পাথুম নিসাঙ্কা, চারিথ আসালঙ্কা, ভানুকা রাজাপাকসে, দানুশকা গুনাথিলাকা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসরাঙ্গা, চামিকা করুণারত্নে, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্দো, দিলশান মধুশাঙ্কা।

বাংলাদেশ একাদশ: 
সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, মেহেদি হাসান মিরাজ, শেখ মেহেদী হাসান, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: এশিয়া কাপ
লিংক সফলভাবে কপি হয়েছে!