ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

শুরুতেই সাব্বিরের বিদায়

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ২০:২৩, ১ সেপ্টেম্বর ২০২২
শুরুতেই সাব্বিরের বিদায়
সাব্বির রহমান

এশিয়া কাপে আজ বাঁচা-মরার ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় রাত ৮টায়। যেখানে আগে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারিয়েছে টাইগাররা।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৫ ওভারে এক উইকেটে ৪৭ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলংকা অধিনায়ক দাসুন শানাকা। বাংলাদেশের হয়ে ইনিংসে উদ্বোধনে নামেন সাব্বির রহমান ও মেহেদী হাসান মিরাজ।

Advertisement

নতুন এই ওপেনিং জুটি অবশ্য বেশিক্ষণ টিকতে পারেনি। ইনিংসের তৃতীয় ওভারেই দীর্ঘদিন পর দলে ফেরা সাব্বির রহমান সাজঘরে ফেরেন। আভিষ্কা ফার্নান্দোর বলে কট বিহাইন্ড হয়ে আউট হওয়ার আগে ছয় বলে ৫ রান করেন তিনি। 

এ ম্যাচে টস হারার পর সাকিব বলেন, ‘আমরা প্রথমে ফিল্ডিং করতে চেয়েছিলাম, তবে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। যদি আমরা উইকেট হাতে রাখতে পারি, তাহলে শেষ দশ ওভারে তা কাজে লাগাতে পারব।’

তিনি আরো বলেন, ‘শেষ ম্যাচে আমরা ভালো ব্যাট করতে পারিনি। যদি আমরা আজ ব্যাটিংটা ভালো করতে পারি, উইকেট হাতে রাখতে পারি, তাহলে ম্যাচটা দারুণ হবে।’

দাসুন শানাকা নিজের সিদ্ধান্ত সম্পর্কে বললেন, ‘বড় ম্যাচে চেজ করাটা গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। আমরা শেষ কয়েক বছরে যেমন খেলেছি, তেমন খেলাটাই ধরে রাখতে চাই।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!