বাংলাদেশের রেকর্ড বয় সাকিবের জন্য এশিয়া কাপ আরো দুটি রেকর্ড বয়ে নিয়ে এলো। আগের ম্যাচে শততম টি-২০ ম্যাচের মাইফলকে পৌঁছেছিলেন সাকিব আল হাসান।
আর আজ শ্রীলংকার বিপক্ষে পৌঁছে গেলেন ক্যারিয়ারের আরও একটি অনন্য মাইলফলকে। টি-২০ তে ৬০০০ রানের ঘরে পৌছে গেলেন তিনি। ইনিংসের ১০ম ওভারেই বাউন্ডারি মেরে টি-২০ ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
.png)
শুধু তাই নয়, টি-২০ ক্রিকেটে এর আগেই ৪০০ উইকেটের মাইলফলক স্পর্শ করেছিলেন সাকিব। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর পর টি-২০তে দ্বিতীয় ক্রিকেটার হিসেবে ৬০০০ রান এবং ৪০০ প্লাস উইকেট নেয়ার গৌরব অর্জন করলেন সাকিব।
সব মিলিয়ে টি-২০র ৫৪৯ ম্যাচ খেলে ডোয়াইন ব্র্যাভোর রান ৬৮৭১ এবং উইকেট সংখ্যা ৬০৫টি।
Shakib Al Hasan becomes only the second cricketer to score 6,000 runs and take 400 wickets in T20s 👏 pic.twitter.com/hSOoM6S28g
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 1, 2022
সাকিব আল হাসান ৩৬৯টি ম্যাচ খেলে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন। তার নামের পাশে এখন শোভা পাচ্ছে ৬০০৯ রান এবং ৪১৯ উইকেট।
তবে, এই ৬০০০ রান কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটে নয়। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে। আন্তর্জাতিক, ঘরোয়া টি-২০ এবং ফ্রাঞ্চাইজি ক্রিকেট মিলিয়ে সাকিব খেলেছেন মোট ৩৬৯ ম্যাচ।
আন্তর্জাতিক টি-২০তে এ নিয়ে খেলছেন ১০১টি ম্যাচ। রান করেছেন ২০৪৫। এছাড়া বাকি ২০৬৮ ম্যাচে রান করেছেন ৩৯৬৪টি। আন্তর্জাতিক টি-২০তে উইকেট নিয়েছেন ১২২টি। সবমিলিয়ে ৪১৯টি।
শ্রীলংকার বিপক্ষে ব্যাট করতে নেমে ১৫ রান করার পরই ৬০০০ রানের মাইলফলকে পৌঁছান সাকিব। তারপরই ২৪ রান করে আউট হয়ে যান তিনি।