এশিয়া কাপের চতুর্থ ম্যাচে হংকংয়ের বিপক্ষে ৪৪ বলে অপরাজিত ৫৯ রান করেন কোহলি। ১০১ ম্যাচের টি-২০ ক্যারিয়ারে ৩১তম হাফ-সেঞ্চুরি পান তিনি।
এ ইনিংসের মাধ্যমে সর্বোচ্চ হাফ সেঞ্চুরিতে রোহিতের রেকর্ড স্পর্শ করেন কোহলি। ১৩৪ ম্যাচে ৩১টি হাফ-সেঞ্চুরি রয়েছে রোহিতেরও। তাই টি-২০ ইতিহাসে এখন যৌথভাবে সর্বোচ্চ হাফ-সেঞ্চুরির মালিক কোহলি-রোহিত।
.png)
রোহিত-কোহলির পরই আছেন পাকিস্তানের অধিনায়ক বাবর আজম। ৭৫ ম্যাচে ২৭টি হাফ-সেঞ্চুরি আছে বাবরের। চতুর্থ ও পঞ্চমস্থানে আছে যথাক্রমে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার ও নিউজিল্যান্ডের মার্টিন গাপটিল। ওয়ার্নার ২৩টি ও গাপটিল ২২টি হাফ-সেঞ্চুরি করেছেন।