ঢাকা,  বৃহস্পতিবার   ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

পরিসংখ্যান সবসময় সবটা ফুটিয়ে তুলতে পারে না: মুশফিককে তামিম

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:৪৫, ৪ সেপ্টেম্বর ২০২২
পরিসংখ্যান সবসময় সবটা ফুটিয়ে তুলতে পারে না: মুশফিককে তামিম
ফাইল ছবি

আন্তর্জাতিক টি-২০ থেকে অবসরের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। তার এই অবসরের দিনে হৃদয়স্পর্শী এক বার্তা দিয়েছেন তার সতীর্থ ও জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বন্ধু মুশফিককে উদ্দেশ্যে করা  তামিমের পোস্টটি হুবহু ডেইলি বাংলাদেশের পাঠকদের জন্য তুলে ধরা হলো-

অভিনন্দন মুশফিক! 

Advertisement

১৫ বছর ২৭৭ দিনের টি-টোয়েন্টি ক্যারিয়ার কোনো ফ্লুক নয়। বছরের পর বছর তোকে খুব কাছ থেকে দেখেছি। পরিসংখ্যান সবসময় সবটুকু ফুটিয়ে তুলতে পারে না। কিন্তু তোর নিবেদন, প্যাশন, পরিশ্রম ও ভালোবাসা দেখেছি। তোর প্রচেষ্টা ও ঘাম ঝরানো দেখেছি। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তোর যা কিছু অর্জন ও প্রাপ্তি, সব কিছুর জন্য অভিনন্দন আরও একবার...

টেস্ট ও ওয়ানডেতে এখনও অনেক বড় ভূমিকা আছে তোর, দলকে দেওয়ার আছে আরও অনেক কিছু। আমি নিশ্চিত, তুই পারবি বন্ধু!

এর আগে রোববার ফেসবুকে এক পোস্টের মাধ্যমে অবসরের ঘোষণা দেন মুশফিক। জাতীয় দলের হয়ে ১০৩ ম্যাচে ১৫০০ রান করেছেন তিনি। গড় ১৯.৪৮, স্ট্রাইক রেট ১১৫.০৩। মোট ছয়বার অর্ধশতকের দেখা পেয়েছেন তিনি। এর মাঝে সর্বোচ্চ ইনিংসটি অপরাজিত ৭২ রানের।

 

 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!