ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরছেন সাব্বির

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১২:৫০, ৫ সেপ্টেম্বর ২০২২
স্ত্রীকে নিয়ে দুবাই ঘুরছেন সাব্বির
ছবি: সংগৃহীত

এশিয়া কাপ থেকে বাদ পড়ে বাংলাদেশ দলের সব ক্রিকেটার দেশে ফিরেছে। তবে তাদের সঙ্গে ফেরেননি সাব্বির রহমান, তিনি স্ত্রীকে নিয়ে দুবাইতে অবকাশ যাপন করছেন।

দীর্ঘ তিন বছর পর এশিয়া কাপের মধ্য দিয়ে আবার জাতীয় দলের জার্সিতে দেখা গেল হার্ড হিটার ব্যাটার সাব্বির রহমানকে। 

Advertisement

যদিও ফেরাটা সেভাবে রাঙাতে পারেনননি তিনি। শ্রীলংকার বিপক্ষে সুযোগ পেয়ে ৬ বলে ৫ রান করেই ফিরেছেন প্যাভিলিয়নে। 

তারপর দল দেশ ফিরলেও সেখানে থেকে যান সাব্বির। স্ত্রীকে নিয়ে দুবাইতে ঘোরাঘুরি করে ব্যস্ত সময় পার করতে দেখা গেছে সাব্বির রহমানকে। নিজের ফেসবুক পেজে স্ত্রী-সহ সেসব ছবি পোস্ট করেন এই ব্যাটার।

 

পোস্টকৃত ছবিতে দেখা যায় দুবাইয়ের মরুভূমিতে উটের উপর চড়ে সময় কাটাচ্ছেন সাব্বির দম্পতি। এছাড়া দুবাইয়ের পরিচিত বাজ পাখিও হাতে করে নিয়ে ছবি তুলতে দেখা গেছে তাদের। 

এসময় তাদের মুখে হাসি সঙ্গে আশেপাশের মনোরোম পরিবেশ, সব মিলিয়ে বুঝা যাচ্ছে সময়টা বেশ ভালোই কাটছে এ ব্যাটসম্যানের।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!