ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

খারাপ সময়ে ধোনিই ছিল পাশে: কোহলি

ক্রীড়া ডেস্ক:
প্রকাশিত: ১৬:৫৮, ৫ সেপ্টেম্বর ২০২২
খারাপ সময়ে ধোনিই ছিল পাশে: কোহলি
ছবি: সংগৃহীত

একসময় পুরো দলের ক্ষমতা ছিল তার হাতে। এক এক করে যখন সব ফরম্যাট থেকে অধিনায়কত্ব কেড়ে নেয়া হলো, তার পরের সময়টা খুব একটা ভালো ছিল না কোহলির জন্য। অধিনায়কত্ব ছেড়ে দেওয়া বা হারানোর পর গত ছয় থেকে আট মাস সময়টা খুবই কঠিন ছিল কোহলির।

তিনি মানসিকভাবে এতোটাই বিপর্যস্ত অবস্থায় ছিলেন যে, এশিয়া কাপ শুরুর আগে প্রায় এক মাস ক্রিকেট ব্যাট ছুঁয়েও দেখেননি। এমনকি আশপাশে কাছের মানুষ সবাই থাকলেও মানসিক বিষণ্ণতায় ভুগেছেন কোহলি। 

Advertisement

এই খারাপ সময়ে সাবেক সতীর্থদের মধ্যে শুধুমাত্র মহেন্দ্র সিং ধোনিকেই পাশে পেয়েছেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার।

রোববার এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ের পর পাকিস্তানের কাছে হেরে যায় ভারত। দলের হয়ে টানা দ্বিতীয় ফিফটিতে ৬০ রানের ইনিংস খেলেন কোহলি। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে দলের অবস্থার পাশাপাশি নিজের সাম্প্রতিক সময় নিয়েও কথা বলেন তিনি।

টেস্ট অধিনায়কত্ব ছাড়ার পর ঘটনাক্রম সম্পর্কে কোহলি বলেন, ‘একটি বিষয় আমি বলতে পারি, যখন টেস্ট অধিনায়কত্ব ছেড়ে দিলাম, তখন আমার সাবেক সতীর্থদের মধ্যে শুধুমাত্র একজনের কাছ থেকেই বার্তা পেয়েছি- তিনি এমএস ধোনি।’

তিনি আরও যোগ করেন, ‘অনেকের কাছেই আমার নম্বর রয়েছে। তাদের মধ্যে অনেকেই টিভিতে অনেক পরামর্শমূলক কথাবার্তা বলেছে। কিন্তু যাদের কাছে আমার নাম্বার রয়েছে, তাদের কারও কাছ থেকে একটি মেসেজও পাইনি।’

ধোনির সঙ্গে সম্পর্কের রসায়নের বিষয়টি উল্লেখ করে কোহলি বলেন, ‘যখন কারো সঙ্গে সম্পর্কে শ্রদ্ধা থাকে ও সম্পর্ক খাটি হয়, তখন এটি এমন দেখায়। কারণ দুই প্রান্তেই নিশ্চয়তা আছে। আমরা দুজনের কেউই কাউকে নিয়ে সংশয়ে ভুগি না। আমি বলতে চাচ্ছি, যখন কাউকে কিছু বলতে চাচ্ছি, যদি সত্যিই সাহায্য করার ইচ্ছা থাকে তাহলে তাকে ব্যক্তিগতভাবে বলবো। যদি আপনি সারা দুনিয়ার সামনে কোনো পরামর্শ দেন, তাহলে আমার কাছে এটির কোনো মূল্য নেই। সেই কথায় যদি আমার ভালো হওয়ারই থাকে, তাহলে সেটি নিজেদের মধ্যেই বলা সম্ভব।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!