ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাহরাইনের মুখোমুখি হচ্ছে যুব ফুটবল দল

এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ বাছাই
ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ২১:৩২, ১০ সেপ্টেম্বর ২০২২
বাহরাইনের মুখোমুখি হচ্ছে যুব ফুটবল দল
ছবি: সংগৃহীত

বাহরাইনের ইসা শহরে শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের বাছাই পর্ব। যুবাদের এই টুর্নামেন্ট চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত।

'বি' গ্রুপে বাংলাদেশের সঙ্গে রয়েছে কাতার, ভুটান, নেপাল ও স্বাগতিক বাহরাইন। 

Advertisement

কিছুদিন আগে ভারতের ভুবনেশ্বর শহরে অনুষ্ঠিত হয়েছিল সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ। ওই টুর্নামেন্টে বাংলাদেশ দারুণ খেলেছিল। ফাইনালের ভারতের বিপক্ষে ম্যাচটি বাদ দিলে বাংলাদেশের যুবারা আশা জাগানিয়া ফুটবল উপহার দিয়েছিল। 

সে দলে কিছু পরিবর্তন এনে ওই দলটিই এখন বাহরাইনে এশিয়ান কাপের বাছাই খেলতে মাঠে নামবে।

টুর্নামেন্টের প্রথম দিনই স্বাগতিক বাহরাইনের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১২ টায়। তার আগে গ্রুপের প্রথম ম্যাচ খেলবে ভুটান ও নেপাল।

এশিয়ার ৪৩ টি দেশ ১০ গ্রুপে ভাগ হয়ে অংশ নিচ্ছে এই বাছাই পর্বে। ১০ গ্রুপ চ্যাম্পিয়ন ও সেরা ৫ রানার্সআপ উঠবে চূড়ান্ত পর্বে। চূড়ান্ত পর্বে সরাসরি খেলবে আয়োজক উজবেকিস্তান।

বাংলাদেশের বাকি যত ম্যাচ
দ্বিতীয় ম্যাচ ১২ সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে
তৃতীয় ম্যাচ ১৬ সেপ্টেম্বর কাতারের বিপক্ষে
চতুর্থ ম্যাচ ১৮ সেপ্টেম্বর নেপালের বিপক্ষে।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
ট্যাগ: ফুটবল
লিংক সফলভাবে কপি হয়েছে!