ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

চাপ কাটিয়ে পাল্টা আক্রমণে শ্রীলংকা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১:২৬, ১১ সেপ্টেম্বর ২০২২
চাপ কাটিয়ে পাল্টা আক্রমণে শ্রীলংকা
ধনঞ্জয় ডি সিলভা

এশিয়ার কাপের পঞ্চদশ আসরের ফাইনালে মুখোমুখি হয়েছে শ্রীলংকা ও পাকিস্তান। আগে ব্যাট করতে নেমে ব্যাটারদের ব্যর্থতায় খারাপ শুরু করেছিল লংকানরা। তবে রাজাপাকশের ব্যাটে পাল্টা আক্রমণে এগোচ্ছে দাসুন শানাকার দল। 

এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলংকার সংগ্রহ ১৬ ওভারে ছয় উইকেট হারিয়ে ১২০ রান।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। শ্রীলংকার হয়ে ইনিংস উদ্বোধনে নামেন কুশল মেন্ডিস ও পাথুম নিশাঙ্কা।

Advertisement

পাকিস্তানের বিপক্ষে আগের ম্যাচে ডাক মেরেছিলেন মেন্ডিস। এই ম্যাচেও রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন তিনি। প্রথম বলেই এই ওপেনারকে বোল্ড করেন নাসিম শাহ। 

আরেক ওপেনার নিশাঙ্কাও এদিন খুব বেশি রান করতে পারেননি। ৮ রান করে বাবর আজমের তালুবন্দী হন তিনি। বোলার ছিলেন হারিস রউফ। একই বোলার ফেরান এক রান করা দানুশকা গুনাথিলাকাকে।

পার্ট টাইম বোলার ইফতিখার আহমেদ এসে আউট করেন ধনঞ্জয় ডি সিলভাকে। তিনি ২১ বলে ২৮ রান করেন। লংকান অধিনায়ক দাসুন শানাকাকে বোল্ড করে বড় ধাক্কা দেন শাদাব খান। 

মাত্র ৫৮ রানে ৫ উইকেট হারিয়ে বিপর্যয়ের শঙ্কায় কাঁপছিল শ্রীলংকা। সেখান থেকে দলের হাল ধরেন ভানুকা রাজাপাকশে ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুজনে মিলে গড়েন ৫৮ রানের জুটি।

হারিস রউফের তৃতীয় শিকারে পরিণত হওয়ার আগে ২১ বলে ৩৬ রানের অনবদ্য ইনিংস খেলেন হাসারাঙ্গা। রাজাপাকশে ৩৮ ও চামিকা করুণারত্নে ৩ রানে অপরাজিত আছেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!