ভারতীয় ক্রিকেট সমর্থকদের একটি টুইটার পেজ থেকে রোববার একটা ভিডিও পোস্ট করা হয়। সেখানে এক ভারতীয় সমর্থক বলেন, আমরা খেলা দেখতে এসেছিলাম। কিন্তু ভারতীয় দলের জার্সি পরে আছি বলে ঢুকতে দেওয়া হল না।
সেখানে আরো বলা হয়, আমাদের ঠেলে বের করে দেওয়া হয়েছে। অন্য দেশের সমর্থকরা এমন করলে তবুও মানতাম। কিন্তু পুলিশ আমাদের বের করে দিল। হতে পারে আমাদের ভালোর জন্যই ওরা ঢুকতে দেয়নি। কিন্তু সেটা ভালো ভাবে বলা যেত।
.png)
সেই সমর্থকরা জানান যে, তাদের পোশাক বদল করে আসতে বলা হয়। এই বিষয় নিয়ে আইসিসি এবং এসিসি-কে তদন্ত করার আবেদন করেছেন সমর্থকরা।
রোববার দুবাইয়ের মাঠে ফাইনালে মুখোমুখি হয়েছিল পাকিস্তান এবং শ্রীলংকা। সেই দুই দলের সমর্থকরাই মাঠে ভিড় করেন। সেই সঙ্গে কিছু ভারতীয় সমর্থকরাও ক্রিকেট উপভোগ করার জন্য গিয়েছিলেন। কিন্তু তাদের ঢুকতে দেওয়া হয়নি বলে অভিযোগ।
😡 SHOCKING TREATMENT as The Bharat Army and other Indian Cricket Fans told they can not enter the stadium wearing ‘India jerseys’! #BharatArmy #PAKvSL pic.twitter.com/5zORYZBcOy
— The Bharat Army (@thebharatarmy) September 11, 2022