ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

গ্রুপ সেরার লড়াইয়ে বিকালে মাঠে নামবে সাবিনারা

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৪:০২, ১৩ সেপ্টেম্বর ২০২২
গ্রুপ সেরার লড়াইয়ে বিকালে মাঠে নামবে সাবিনারা
ছবি: সংগৃহীত

নেপালের কাঠমান্ডুতে সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপ সেরার লড়াইয়ে বিকালে জাতীয় নারী ফুটবল দল ভারতের মুখোমুখি হতে যাচ্ছে। 

মঙ্গলবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল পৌনে ছয়টায় ম্যাচটি শুরু হবে । 

Advertisement

বাংলাদেশ ও ভারত দুই দলেরই এরই মধ্যে সেমিফাইনাল নিশ্চিত। আজকের ম্যাচের মাধ্যমে সেমিফাইনালে তাদের প্রতিপক্ষ ঠিক হবে। দুই দলেরই লক্ষ্য সেমিফাইনালে স্বাগতিক নেপালকে এড়ানো। 

ভারত বাংলাদেশের চেয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে। আজকের ম্যাচ ড্র হলে দুই দলেরই সমান ৭ পয়েন্ট হবে। গোল ব্যবধানে ভারত এগিয়ে থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হবে। 

বাংলাদেশ দলের কোচ গোলাম রব্বানী ছোটন বলেন, ‘ভারত দক্ষিণ এশিয়ার সবচেয়ে ভালো দল। তাদের অনেক অভিজ্ঞ খেলোয়াড় রয়েছে। বাইরের লিগ খেলা খেলোয়াড়ও আছে। তবে আমাদের মেয়েরাও এখন অনেক অভিজ্ঞ। এই টুর্নামেন্টে উন্নতির ধারা অব্যাহত রেখেছে।’

অধিনায়ক সাবিনা খাতুন করলেন, ‘আমাদের দলের মেয়েরা কেবল বয়সভিত্তিক দল থেকে উঠে এসেছে। আর ভারত সবচেয়ে অভিজ্ঞ দল। আমরা ভারতের বিপক্ষে সেরাটা দেয়ার চেষ্টা করব।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!