ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাতার বিশ্বকাপে লাল-সবুজ জার্সি পড়ে খেলবেন রোনালদোরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৬:০৪, ১৫ সেপ্টেম্বর ২০২২
কাতার বিশ্বকাপে লাল-সবুজ জার্সি পড়ে খেলবেন রোনালদোরা
ছবি: সংগৃহীত

কাতারে অনুষ্ঠিতব্য ফুটবল বিশ্বকাপ শুরুর সময় ধীরে ধীরে এগিয়ে আসছে। প্রতিটি বিশ্বকাপেই দর্শক আগ্রহের বড় অংশ জুড়ে থাকে দলগুলোর পোশাক তথা জার্সি। ফলে বিশ্বকাপ শুরুর বেশ আগেই নিজেদের জার্সিগুলোর ছবি প্রকাশ করে অংশগ্রহণকারী দেশগুলো।

সেই ধারাবাহিকতায় এবার নিজেদের বিশ্বকাপ জার্সি প্রকাশ করেছে পর্তুগাল। যেখানে নিজেদের ঐতিহ্য বজায় রেখে হোম জার্সির মূল রঙ হিসেবে লাল ও সবুজকেই ব্যবহার করেছে পর্তুগিজরা। অর্থাৎ, আসন্ন কাতার বিশ্বকাপে যথারীতি লাল-সবুজ জার্সি পড়ে খেলবে রোনালদোর দল।

কাতার বিশ্বকাপে পর্তুগালের হোম জার্সিবাংলাদেশ সময় বৃহস্পতিবার দুপুরে পর্তুগালের কাতার বিশ্বকাপ জার্সি উন্মোচন করা হয়। যেখানে হোমের পাশাপাশি অ্যাওয়ে জার্সিও উন্মোচন করা হয়েছে। হোম জার্সিতে লাল সবুজ থাকলেও অ্যাওয়ে জার্সিতে প্রাধান্য পেয়েছে সাদা রঙ। মাঝে বুকের অংশে ঠিকই রাখা হয়েছে লাল সবুজ।

Advertisement

কাতার বিশ্বকাপে পর্তুগালের অ্যাওয়ে জার্সিউল্লেখ্য, প্রতিটি দেশই সাধারণত জাতীয় পতাকার রঙের সঙ্গে মিল রেখে হোম জার্সি তৈরি করে। সেই ধারাবাহিকতা মেনেই পর্তুগাল নিজেদের হোম জার্সিতে দীর্ঘদিন ধরে লাল ও সবুজ রঙ ব্যবহার করে আসছে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!