ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ক্লাব খরা কাটছেই না রোনালদোর, এবার মার্শেইয়ের না

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১৬:৪৩, ২৬ আগস্ট ২০২২
ক্লাব খরা কাটছেই না রোনালদোর, এবার মার্শেইয়ের না
ছবি: সংগৃহীত

এবার লিগ ওয়ান ক্লাব মার্শেইও পরিষ্কার জানিয়ে দিলো তারা রোনালদোর প্রতি আগ্রহী নয়। ইউরোপিয়ান ফুটবলের শীর্ষ গোলদাতার যেন ক্লাব খরা কাটছেই না। অনেকেই পর্তুগিজ এই উইঙ্গারকে মার্শেইয়ে যাওয়ার আহ্বান করেছিল। কিন্তু ক্লাবটির অনিহার কারণে সে পথটাও বন্ধ হয়ে গেল।

এর আগে বায়ার্ন মিউনিখ, চেলসি, বরুশিয়া ডর্টমুন্ড রোনালদোকে মুখের ওপর না করে দিয়েছিল। মার্শেইর সঙ্গে চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ গোলদাতা যোগাযোগ করেছিলেন কি না, সেটা অবশ্য পরিষ্কার নয়। 

Advertisement

তবে অনেকের মুখে মুখে বুলি উঠেছিল, ফরাসি ক্লাবটিতে যেতে পারেন পাঁচবারের এই ব্যালন ডি’অর জয়ী।

কিন্তু ক্লাবটির প্রেসিডেন্ট যা বললেন, তাতে স্পষ্ট হলো রোনালদো-মার্শেই চুক্তি অসম্ভব। পাবলো লোঙ্গোরিয়া নিশ্চিত করেছেন, রোনালদোকে নিয়ে যা হচ্ছে তার সবই গুঞ্জন।

ক্লাব প্রেসিডেন্ট বললেন, ‘সোশ্যাল মিডিয়ায় সব ভুয়া খবর। আমরা চাই সত্যিটা জানাতে। রোনালদো আমাদের জন্য নয়। আমি বলতে চাই ডি ব্রুইনা কিংবা হাল্যান্ডের দিকে নজর মার্শেইর। চলুন আমাদের সত্যিকারের প্রকল্পের দিকে মনোযোগ দেই।’

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!