ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভক্তের ফোন ভেঙে পুলিশে রোনালদো

স্পোর্টস ডেস্ক:
প্রকাশিত: ১২:২৪, ১৮ আগস্ট ২০২২
ভক্তের ফোন ভেঙে পুলিশে রোনালদো
ছবি: সংগৃহীত

সময়টা মোটেও ভালো যাচ্ছে না ক্রিশ্চিয়ানো রোনালদোর। প্রতিবন্ধী কিশোরের মোবাইল আছড়ে ফেলায় পুলিশের মুখোমুখিই হতে হলো তাকে। ঘটনার পর জিজ্ঞাসাবাদের জন্য রোনালদোকে ডেকে পাঠায় পুলিশ। 

গেল মৌসুমে এভারটনের মাঠে ১-০ গোলে হেরে যায় ইউনাইটেড। ড্রেসিং রুমে ফেরার পথে মানসিক প্রতিবন্ধী এক কিশোরের মোবাইল আছড়ে ফেলেন তিনি। এরপর সিআর সেভেনের বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে ওই কিশোরের পরিবার। 

Advertisement

সেই অভিযোগের প্রেক্ষিতেই পর্তুগিজ তারকাকে সতর্ক করে পুলিশ।

সেদিন ম্যাচ শেষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে দেখতে পেয়ে ছবি তুলতে মোবাইল বাড়িয়েছিল জ্যাকব। সে দিন ম্যাচ হারায় মেজাজ গরম ছিল তার। যার ফলে তিনি রাগে ফোন মাটিতে আছড়ে ফেলে দিয়েছিলেন। 

পরে রোনালদো অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষমা চেয়ে লিখেন, ‘রাগের মাথায় কাজটা করে ফেলেছি। সেজন্য ক্ষমা চাইছি। যদি সম্ভব হয়, আমি সেই সমর্থককে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখার জন্য আমন্ত্রণ জানাতে চাইব।’

তবে তাতেও কাজ হয়নি। তার পরিবার পুলিশের কাছে ঠিকই গিয়ে অভিযোগ জানায় রোনালদোর নামে। তার বিরুদ্ধে মানহানি করা ও সম্পত্তির ক্ষতি করার অভিযোগ করা হয়। 

এরপর চলতি মাসের শুরুতে জিজ্ঞাসাবাদের জন্য রোনালদোকে ডেকে পাঠায় পুলিশ। তখনই ৩৭ বছরের রোনালদোকে সতর্ক করে পুলিশ। 

এই বিষয়টি এখানেই শেষ বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। আবার এমন ঘটনা ঘটালে কড়া ব্যবস্থা নেওয়া হতে পারে রোনালদোর বিরুদ্ধে। 

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!