ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বিপদে বাবর!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১০:৩৫, ১৭ সেপ্টেম্বর ২০২২
বিপদে বাবর!
বাবর আজম

এশিয়া কাপের ফাইনালে হারার পর থেকেই তোপের মুখে আছে পাকিস্তান জাতীয় ক্রিকেট দল। অধিনায়ক বাবর আজমকেও নিয়মিত শূলে চড়ানো হচ্ছে। এবার পাকিস্তান অধিনায়কের বিপদ বাড়ালেন তার ব্যাটিং কোচ। মোহাম্মদ ইউসুফের এক পোস্টের কারণে রীতিমতো তোপের মুখে পড়েছেন বাবর।

বিরাট কোহলি আর বাবর আজমকে নিয়ে তুলনাটা দীর্ঘদিনের। গত এক দশক ধরে ক্রিকেট বিশ্বকে মাতিয়ে যাচ্ছেন কোহলি। সে হিসেবে বাবরের সময় সবে শুরু। তবে সেই দুইজনকেই এক ব্র্যাকেটে বন্দি করে পাক অধিনায়ককে বিপদে ফেলেছেন ইউসুফ।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটো ছবি পোস্ট করেছেন মোহাম্মদ ইউসুফ। দু’টি ছবিতেই আছেন তার ছেলে। একটিতে তার ছেলের সঙ্গে রয়েছেন পাকিস্তানের অধিনায়ক বাবর। অন্যটিতে রয়েছেন কোহলি। টুইটারে করা ইউসুফের এই পোস্ট নিয়েই শুরু হয়েছে আলোচনা।

Advertisement

এশিয়া কাপের সময় ছেলের সঙ্গে ভারত-পাকিস্তানের দুই ব্যাটারের ছবি তোলেন ইউসুফ। নিজের পোস্টে তিনি লিখেছেন, ‘আধুনিক ক্রিকেটের দুই গ্রেটের সঙ্গে আমার পুত্র।’

ইউসুফের এই ক্যাপশনই বিপদে ফেলেছে বাবরকে। অনেকেই মনে করছেন কোহলির সঙ্গে বুঝি বাবরকে একই আসনে বসাতে চেয়েছেন ইউসুফ। বাবরকেও অনেকে এই পোস্টের পর বিরূপ মন্তব্য করেছেন। ছবি দু’টি এক সঙ্গে পোস্ট করার জন্য ইউসুফেরও সমালোচনা করেছেন অনেকে।

উল্লেখ্য, ইউসুফ এখন পাকিস্তানের ব্যাটিং কোচ। এশিয়া কাপ ফাইনালে শ্রীলঙ্কার কাছে পাকিস্তান হারার পর থেকেই পাকিস্তানের ক্রিকেটপ্রেমীরা বাবরদের উপর ক্ষুব্ধ। পাক ক্রিকেটে একের পর এক বিতর্ক সেই ক্ষোভকে আরও বাড়িয়েছে।

যদিও কোহলিকে বরাবরই শ্রদ্ধা করেন বাবর আজম। কোহলির খারাপ সময়েও তার পাশে দাঁড়িয়েছিলেন পাক অধিনায়ক। ভারতের সাবেক এই অধিনায়কের সঙ্গে তার ব্যক্তিগত সম্পর্কও বেশ ভাল। এরপরও ইউসুফের করা এই ছবি দুটি আবারও তার সঙ্গে অযথা তুলনার জন্ম দিয়েছে কোহলির।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!