ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

সাফ শিরোপার লড়াইয়ে মাঠে নামল বাংলাদেশ-নেপাল

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৭:০৭, ১৯ সেপ্টেম্বর ২০২২
সাফ শিরোপার লড়াইয়ে মাঠে নামল বাংলাদেশ-নেপাল
ফাইল ছবি

নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। পঞ্চমবারের মতো ফেভারিট হিসেবে মাঠে নেমেছে নেপাল। অন্যদিকে বাংলাদেশের এটা দ্বিতীয়। আজকের ফাইনালে যে দল জিতবে তারাই প্রথমবার সাফ ট্রফির স্বাদ পাবে।

কাঠমুন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে বাংলাদেশ সময় বিকেল সোয়া পাঁচটায় দক্ষিণ এশিয়ার নারী ফুটবলের শ্রেষ্ঠত্বের ম্যাচটি শুরু হয়েছে।

এর আগে বাংলাদেশ পাঁচটি আসরেই নেপাল ও ভারতের বিপক্ষে জয়খরার মধ্যে ছিল। দুই দলের বিপক্ষে একটি ম্যাচও জেতেনি তারা। কিন্তু সাম্প্রতিক সময়ে উন্নতি যে হয়েছে, তারই প্রমাণ মিললো গ্রুপের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে জয়ে।

Advertisement

গত ১৩ সেপ্টেম্বর ছিল সেই মাহেন্দ্রক্ষণ, সিরাত জাহান স্বপ্নার জোড়া গোলে ৩-০ তে পাঁচবারের চ্যাম্পিয়নদের হারায় বাংলাদেশ। এবার ফাইনালে সাবিনারা মুখোমুখি নেপালের। যে দলটির বিপক্ষে তিনবার খেলে প্রত্যেকবার হেরেছে বাংলাদেশ।

পরিসংখ্যানের হিসেবে এগিয়ে আছে নেপাল, তাছাড়া স্বাগতিক বলে আলাদা সুবিধাও রয়েছে তাদের। কিন্তু অতীতের সুখস্মৃতি তাদের শতভাগ স্বস্তি দিতে যথেষ্ট নয়। আজ ৯০ মিনিটে দারুণ কিছু করতে পারলে শেষ হাসি হাসবে বাংলাদেশই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!