ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

দেশ ছাড়লেন ক্রিকেটাররা

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৮:০০, ২২ সেপ্টেম্বর ২০২২
দেশ ছাড়লেন ক্রিকেটাররা
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য আসন্ন টি-২০ বিশ্বকাপের আগে বেশ ব্যস্ত সময় কাটাতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। নিজেদের আরো প্রস্তুত করতে সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন ক্রিকেটাররা। সে উদ্দেশ্যে আজ (বৃহস্পতিবার) বিকাল সাড়ে পাঁচটায় দুবাইয়ের উদ্দেশ্যে দেশ ছেড়েছেন টাইগাররা।

এর আগে দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ দলের টিম বাসে চড়ে কয়েকজন ক্রিকেটার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দলের আট ক্রিকেটার টিম বাসে করে বিমানবন্দরে যান। নিয়মিত অধিনায়ক সাকিব আল হাসান না থাকায় এই সফরে দলের অধিনায়কের দায়িত্ব সামলাবেন নুরুল হাসান সোহান।

স্ট্যান্ডবাই ক্রিকেটারসহ আসন্ন টি-২০ বিশ্বকাপের স্কোয়াডে সর্বমোট ১৯ ক্রিকেটারের নাম রয়েছে। অবশ্য দুবাই সফরের বিমানে উঠবেন ১৭ ক্রিকেটার। অধিনায়ক সাকিব আল হাসান বর্তমানে অবস্থান করছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। তিনি দলের সঙ্গে ৩ তারিখ নিউজিল্যান্ডে যোগ দেবেন। অলরাউন্ডার শেখ মেহেদী হাসান ব্যক্তিগত কারণে দুবাই সফরের দলে নেই।

Advertisement

দুবাই পৌঁছে আগামী ২৫ অক্টোবরে প্রথম ম্যাচে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচটি অনুষ্ঠিত হবে ২৭ অক্টোবর। ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ২৮ তারিখ বাংলাদেশ দল ফিরে আসবে ঢাকায়।

বাংলাদেশ স্কোয়াড-
নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!