ঢাকা,  মঙ্গলবার   ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কাল নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব!

ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ১৬:৩১, ৩ অক্টোবর ২০২২
কাল নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দিচ্ছেন সাকিব!
সাকিব আল হাসান

ত্রিদেশীয় সিরিজ খেলতে বর্তমানে নিউজিল্যান্ডে অবস্থান করছে অধিনায়ক সাকিববিহীন বাংলাদেশ দল। সব ঠিক থাকলে আগামীকাল ৪ অক্টোবর মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেয়ার কথা সাকিবের।

গেল শুক্রবার রাত ১১ টা ৫৫ মিনিটের ফ্লাইটে নিউজিল্যান্ডের উদ্দেশে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করে বাংলাদেশ দল। সে বহরে ছিলেন না অধিনায়ক সাকিব আল হাসান। শেখ মেহেদী হাসান ও রিশাদ হোসেনকেও দেখা যায়নি দলে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে ছুটি নিয়ে ক্যারিবিয়ান ক্রিকেট লিগে (সিপিএল) খেলেছেন সাকিব। সেখান থেকে সরাসরি নিউজিল্যান্ডে দলের সঙ্গে যোগ দেবেন টাইগার টি-২০ অধিনায়ক।

Advertisement

ত্রিদেশীয় সিরিজের নিজেদের প্রথম ম্যাচে আগামী ৭ অক্টোবর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এরপর ৯ তারিখ নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ম্যাচে লড়বে টাইগাররা। নিজেদের তৃতীয় ম্যাচে ১২ তারিখ ফের প্রতিপক্ষ স্বাগতিক নিউজিল্যান্ড। 

সবশেষ গ্রুপ পর্বের সিরিজের শেষ ম্যাচে ১৩ তারিখ পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে টিম বাংলাদেশ।

ডেইলি-বাংলাদেশ/এএল
লিংক সফলভাবে কপি হয়েছে!