ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

ভারতের বিশ্বকাপ দল থেকে বুমরাহ বাদ

ক্রীড়া ডেস্ক:
প্রকাশিত: ২১:৫৬, ৩ অক্টোবর ২০২২
ভারতের বিশ্বকাপ দল থেকে বুমরাহ বাদ
ছবি: সংগৃহীত

ক্রিকেটের বড়সড় আসরের ব্যস্ত এই সময়ে ইনজুরি যেন পিছু ছাড়ছে না  জসপ্রিত বুমরাহর। ইনজুরির কারণে খেলা হয়নি সদ্য সমাপ্ত এশিয়া কাপে। আবারো সেই চোটের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে ছিটকে গেলেন ভারতের ডানহাতি এই পেসার। 

সোমবার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিসিআই মেডিকেল টিম।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘টিম ইন্ডিয়ার ফাস্ট বোলার জাসপ্রিত বুমরাহকে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের দল থেকে বাইরে রাখা হয়েছে। বিশদ মূল্যায়ন এবং বিশেষজ্ঞদের সাথে পরামর্শের পর এমন সিদ্ধান্ত নেয়া হয়।’ 

Advertisement

পিঠের চোটের কারণে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজ থেকে বাদ পড়েছিলেন বুমরাহ। সেই চোটই শেষমেষ কাল হয়ে দাঁড়াল ডানহাতি পেসারের জন্য। 

অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে বুমরাহর বদলি খেলোয়াড় কে হচ্ছেন তার নাম শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানিয়েছে বিসিসিআই।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!