ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

জেনে নিন ‘বাংলাওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজের সূচি

ক্রীড়া প্রতিবেদক:
প্রকাশিত: ১৭:১৪, ৫ অক্টোবর ২০২২
জেনে নিন ‘বাংলাওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজের সূচি
ছবি: সংগৃহীত

বাংলাদেশ, পাকিস্তান ও স্বাগতিক নিউজিল্যান্ডকে নিয়ে শুরু হচ্ছে ‘বাংলাওয়াশ টি-টোয়েন্টি আন্তর্জাতিক ত্রিদেশীয় সিরিজ’।

আগামী শুক্রবার ৭ অক্টোবর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ দিয়ে ক্রাইস্টচার্চে শুরু হচ্ছে এই ত্রিদেশীয় সিরিজ। সিরিজের প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়।

আজ বুধবার উন্মোচিত হলো সিরিজের ট্রফিও। ফটোসেশনে অংশ নেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম, নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন ও সহ-অধিনায়ক নুরুল হাসান সোহান।

Advertisement

সিরিজে তিন দল দুইবার করে একে অন্যের সঙ্গে খেলবে। শীর্ষ দুই দল খেলবে ফাইনাল। ফাইনাল হবে ১৪ অক্টোবর শুক্রবার।  

ত্রিদেশীয় সিরিজের সূচি: 

সময়                               দল                             স্থান         

৭ অক্টোবর:  বাংলাদেশ বনাম পাকিস্তান,        ক্রাইস্টচার্চ

৮ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান,   ক্রাইস্টচার্চ

৯ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ,    ক্রাইস্টচার্চ

১১ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম পাকিস্তান,   ক্রাইস্টচার্চ

১২ অক্টোবর: নিউ জিল্যান্ড বনাম বাংলাদেশ,   ক্রাইস্টচার্চ

১৩ অক্টোবর: বাংলাদেশ বনাম পাকিস্তান,        ক্রাইস্টচার্চ

১৪ অক্টোবর: ফাইনাল,                                      ক্রাইস্টচার্চ

বি.দ্র: প্রত্যেকটি ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৮টায়

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!