ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

কোচ হিসেবে শ্রীলংকা দলে যোগ দিলেন জয়াবর্ধনে

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৩:৩৪, ৯ অক্টোবর ২০২২
কোচ হিসেবে শ্রীলংকা দলে যোগ দিলেন জয়াবর্ধনে
মাহেলা জয়াবর্ধনে

এশিয়া কাপজয়ী শ্রীলংকা দলে কোচ হিসেবে যোগ দিয়েছেন সাবেক অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আসছে টি-২০ বিশ্বকাপে তিনি দলটির কনসালট্যান্ট কোচ হিসেবে কাজ করবেন। 

আগামী ১৬ অক্টোবর অস্ট্রেলিয়ার মাটিতে শুরু হতে যাচ্ছে টি-২০ বিশ্বকাপ। তার ঠিক আগে দলটি সারছে শেষ সময়ের প্রস্তুতি। এমনই সময় জয়াবর্ধনেকে দলে ভেড়াল লঙ্কানরা।

শ্রীলংকা দলে তিনি মূলত কাজ করবেন দলের পরিকল্পনা নিয়ে। কৌশলগত পরিকল্পনাই হবে তার মূল কাজ। ওদিকে ক্রিস সিলভারউডের অধীনে থাকা কোচিং স্টাফ দলের অনুশীলন ও কন্ডিশনিং নিয়ে কাজ করা চালিয়ে যাবেন।

Advertisement

গেল মাসে শ্রীলংকা ক্রিকেট দলের প্রধান কার্যনির্বাহী কর্মকর্তা জানিয়েছিলেন বিষয়টি। সেই জয়াবর্ধনে এবার শ্রীলংকা দলের সঙ্গে যোগ দিলেন।
বিশ্বকাপের আগে শ্রীলংকার আর কোনো সিরিজ নেই। মেলবোর্নে দুটো প্রস্তুতি ম্যাচ খেলবে দাসুন শানাকার দল। এরপরই বিশ্বকাপের লড়াইয়ে নামবে দলটি। এবারের বিশ্বকাপে অবশ্য দলটিকে খেলতে হবে প্রথম রাউন্ডে। 

আগামী ১৬ অক্টোবর ভিক্টোরিয়ার গিলং ক্রিকেট মাঠে দলটি মুখোমুখি হবে নামিবিয়ার।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!