ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ খেলা ]

বাদ দেয়া শামিকেই বুমরাহর বদলি নিল ভারত

ক্রীড়া ডেস্ক:
প্রকাশিত: ১৮:৩১, ১৪ অক্টোবর ২০২২
বাদ দেয়া শামিকেই বুমরাহর বদলি নিল ভারত
ছবি: সংগৃহীত

ইনজুরির কারণে ছিটকে যাওয়া ভারতের তারকা পেসার জাসপ্রীত বুমরাহর বদলি হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ পেয়েছেন মোহাম্মদ শামি। 

শুক্রবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। 

বিজ্ঞপ্তিতে জানানো হয়, 'ভারতীয় পুরুষ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াডে বুমরাহর পরিবর্তে খেলবেন শামি। অল-ইন্ডিয়া সিনিয়র সিলেকশন কমিটি টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে জাসপ্রিত বুমরাহর বদলি হিসেবে মোহাম্মদ শামির নাম দিয়েছে। শামি অস্ট্রেলিয়া পৌঁছেছেন এবং প্রস্তুতি ম্যাচের আগে ব্রিসবেনে দলের সঙ্গে যোগ দেবেন।'

Advertisement

তবে শামি ছাড়াও মোহাম্মদ সিরাজ এবং শার্দুল ঠাকুরও ব্যাকআপ খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে থাকবেন সেখানে। 

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতীয় স্কোয়াড: 
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুদা, ঋষভ পান্ত (উইকেট-রক্ষক), দিনেশ কার্তিক (উইকেট-রক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দন  অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, হর্ষাল প্যাটেল, আরশদীপ সিং, মোহাম্মদ শামি।

ডেইলি-বাংলাদেশ/ডেইলি-বাংলাদেশ ডটকম
লিংক সফলভাবে কপি হয়েছে!