ঢাকা,  সোমবার   ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

[ খেলা ]
টি-২০ বিশ্বকাপ ২০২২

শ্রীলংকার কাছে পাত্তাই পেলো না আরব আমিরাত

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৮:০৭, ১৮ অক্টোবর ২০২২
শ্রীলংকার কাছে পাত্তাই পেলো না আরব আমিরাত
আরব আমিরাতকে উড়িয়ে দিয়েছে শ্রীলংকা

দুই দলই হেরেছে নিজেদের প্রথম ম্যাচ। বিশ্বকাপে টিকে থাকতে এই ম্যাচে জয় পেতে মুখিয়ে ছিলো আরব আমিরাত ও শ্রীলংকা। এমন ম্যাচে শ্রীলংকার কাছে পাত্তাই পেলো না আরব আমিরাত। লক্ষ্য তাড়া করতে নেমে ৭৯ রানের বিশাল ব্যবধানে হেরেছে তারা। 

মঙ্গলবার গিলংয়ের কার্দিনিয়া পার্কে টস হেরে ব্যাট করতে ওপেনার পাথুম নিশাঙ্কার ঝড়ো ব্যাটিংয়ে ২০ ওভার ৫ উইকেট হারিয়ে ১৫২ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। জবাবে ১৭ বল বাকি থাকতেই মাত্র ৭৩ রানে গুটিয়ে যায় আরব আমিরাত।

শ্রীলংকার ছুঁড়ে দেওয়া ১৫৩ রানের লক্ষ্য তাঁড়া করতে নেমে দুশমন্ত চামিরার গতির সামনে পড়ে আমিরাত। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় তারা। এরপর শুরু হয় আসা-যাওয়ার মিছিল। আমিরাতের স্কোরবোর্ড পরিণত হয় মোবাইলের ডিজিটে!

এক চিরাগ সুরীই করেছেন ১৪। বাকিদের আত্মহত্যার মিছিলে ১০ ওভারের মধ্যেই ৩৬ রান তুলতেই ৬ উইকেট হারিয়ে আসে মধ্যপ্রাচ্যের দলটি। একপ্রান্ত আগলে রাখার চেষ্টা করেছিলেন কিশোর আয়ান আফজাল খান। তবে তার চেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। 

আয়ানের ২১ বলে ১৯ রানের কল্যাণে শেষমেশ ৭৩ রানে থামে আমিরাতের ইনিংস। লঙ্কানদের পক্ষে ৩টি করে উইকেট শিকার করেন চামিরা ও ওয়ানিন্দু হাসারাঙ্গা। দুইটি উইকেট শিকার করেন মহেশ থিকসেনা। ১টি করে উইকেট নেন প্রমোদ মাধুশান ও দাসুন শানাকা।

এর আগে ব্যাটিংয়ে নেমে শুরুটা দুর্দান্ত করেছিলেন দুই লঙ্কান ওপেনার পাথুম নিশাঙ্কা ও কুশাল মেন্ডিস। দুজন মিলে ওপেনিং জুটিতেই তুলে ফেলেন ৪২ রান। ইনিংসের পঞ্চম ওভারে ১৮ রানে কুশাল আউট হলে ভাঙ্গে এই জুটি।

এরপর নিশাঙ্কার সঙ্গে দলের হাল ধরেন তিনে নামা ধনঞ্জয়া ডি সসিলভা। দুজন মিলে ৩৯ বলে ৫০ রানের জুটিতে ম্যাচের কক্ষপথে ফেরান শ্রীলংকাকে। দলীয় ৯২ রানের মাথায় সিলভা ৩৩ রানে আউট হওয়ার পর শুরু হয় লঙ্কানদের ব্যাটিং ধ্বস।

একপ্রান্তে নিশাঙ্কা আগলে রাখলেও অপর প্রান্তে চলতে থাকে সাসা-যাওয়ার মিছিল। তাতে ১১৭ রানেই পাঁচ উইকেট হারিয়ে বসে শ্রীলংকা। ধ্বসটা নামান মূলত কার্তিক মায়াপ্পন। টানা তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করে লঙ্কানদের মিডল অর্ডার ছেটে দেন তিনি।

বাকি পথটা পাড়ি দেন নিশাঙ্কা। তার ৬০ বলে ৬ চার ও ২ ছক্কায় ৭৪ রানের ইনিংসে ভর করে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫২ রান সংগ্রহ করে শ্রীলংকা।

ডেইলি-বাংলাদেশ/আরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!